এক্সপ্লোর

Hilsha: দিঘা মোহনায় ২৫ টন ইলিশ! কত দামে বিকোল?

Purba Medinipur: অবশেষে মিলল সুখবর। এই মরশুমের প্রথম ইলিশ পাওয়া গেল দিঘা মোহনায়।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: বৃষ্টি ঢুকে পড়েছিল বেশ কিছুদিন আগেই। কিন্তু তার দেখা পাওয়া যাচ্ছিল না। বৃষ্টি পড়লেও পাতে শুধু খিচুড়িই থাকছিল, ইলিশ আর সঙ্গী হচ্ছিল না। কারণ সেভাবে ইলিশ উঠছিলই না। অবশেষে মিলল সুখবর। এই মরশুমের প্রথম ইলিশ পাওয়া গেল দিঘা মোহনায়। 

১৫ জুন ব্যান্ড পিরিয়ড কাটিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে গিয়েছিলেন। এর আগে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে সামান্য কিছু ইলিশ মিলেছিল, কিন্তু দিঘা মোহনায় এতদিন রূপালি শস্যের দেখা মিলছিল না। সেই খরা কেটে গেল। আজ প্রায় ২৫ টনের মতন ইলিশ উঠল দিঘা মোহনায়। আর বেশ বড়সড় মাপের। বেশ কিছু ইলিশের ওজন ১ কিলো থেকে ১ কিলো ২০০ গ্রামের মতো। আবার কিছু ইলিশ মাছ মিলেছে ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের মতো। সেখানেই মাছ বিক্রি হয়েছে। ১ কিলো থেকে বারোশ গ্রাম ওজনের ইলিশগুলির দাম প্রতি কিলো ৮০০-৯০০ টাকা মতো। অন্যদিকে যেগুলো একটু ছোট ইলিশ, অর্থাৎ এক একটি  ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। সেগুলি প্রতি কিলো ৫০০-৬০০ টাকা। দিঘা মোহনাতেই এমন দামে বিক্রি হয়েছে ইলিশগুলি। আপাতত যেকটি ট্রলার ফিরেছে তাতেই এমন পরিমাণ ইলিশ এসেছে। ফলে মাছ ব্যবসায়ীদের আশা, এরপর যে ট্রলারগুলি ফিরবে সেগুলিও ইলিশ বোঝাই করে ফিরতে পারে। ফলে আগামী দিনগুলিতে ইলিশের জোগান মোটের উপর ভালই হবে বলে মনে করছেন মাছ ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই। দিঘা মোহনা এলাকায় ইলিশ মাছ যে আরও ধরা পড়বে তা নিয়ে যথেষ্ট আশাবাদী দিঘা ফিশারম্যান ফিশ ট্রেডাস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস।

কেন ইলিশের আগমন?
পূর্বালি হাওয়া এবং ঝিরঝিরে বৃষ্টি, এই ২টিই ইলিশ মেলার সবচেয়ে অনুকূল আবহাওয়া। এই দুটিই থাকায় ইলিশ মিলছে বলে জানাচ্ছেন মৎস্যজীবীদের একাংশ। এই পরিস্থিতি থাকায় আরও বেশি ইলিশ আসবে বলে মনে করছেন তাঁরা। সাধারণত আষাঢ়-শ্রাবণ মাসেই ইলিশ পাওয়া যায়। দীর্ঘ ব্যান্ড পিরিয়ডের পরে আরও বেশি পরিমাণ ইলিশ আসবে বলে আশা মৎস্যজীবীদের। এই সময়ে ইলিশ মাছের আকার তুলনামূলকভাবে বড় হবে বলেও মনে করছেন তাঁরা।

যদি তেমনটাই হয়, তাহলে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটবে। কারণ এতদিন সেভাবে ইলিশের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। এবারে বৃষ্টি নামতেই আবহাওয়া অনুকূল থাকায় ইলিশের সম্ভাবনা থাকছে। ফলে আমদানিও ভাল হবে বলেই মনে করছেন তাঁরা। এই সময়ে ইলিশ ভাল উঠলে বাজারে ভাল দাম পাওয়া যাবে বলেও মনে করছেন তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget