এক্সপ্লোর

Kanthi : উদ্যোগী গেরুয়া শিবির, কাঁথিতে বিজেপি সমর্থক ১৬টি পরিবারকে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু

Kanthi : বিধায়ক বিজেপির। অথচ সেই বিধানসভা কেন্দ্রেই প্রায় এক বছর ধরে ঘরছাড়া বিজেপি সমর্থক ১৬টি পরিবার

ঋত্বিক প্রধান, কাঁথি : কাঁথিতে ঘরছাড়া বিজেপি সমর্থক ১৬টি পরিবারকে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু করল দল। গতকাল এই নিয়ে মারিশদা থানায় পুলিশের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বিজেপির অধীনে থাকা বিধানসভা কেন্দ্রে, বিজেপি সমর্থকরাই ঘরছাড়া কেন ? পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল।

বিধায়ক বিজেপির। অথচ সেই বিধানসভা কেন্দ্রেই প্রায় এক বছর ধরে ঘরছাড়া বিজেপি সমর্থক ১৬টি পরিবার। অবশেষে পুলিশের সহযোগিতায়, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ঘরছাড়া সেই সমস্ত পরিবারের সদস্যদের ফেরানোর প্রক্রিয়া শুরু করল গেরুয়া শিবির।

ভোট পরবর্তী অশান্তির জের-

গত বছর বিধানসভা নির্বাচনে তৃণমূলের থেকে কাঁথি উত্তর কেন্দ্রটি ছিনিয়ে নেয় বিজেপি। কিন্তু অভিযোগ, ভোট পরবর্তী অশান্তির জেরে ওই বিধানসভা কেন্দ্রের কাঁথি ৩ নম্বর ব্লকের বিজেপি সমর্থক ১৬টি পরিবারের সদস্যরা ঘরছাড়া রয়েছেন। ঘরছাড়া এক বিজেপি কর্মী বলেন, বিধানসভা ভোটের আগে যখন শুভেন্দু বিজেপিতে যোগ দেন, তখন আমি বিজেপির পক্ষে জয় শ্রীরাম বলেছিলাম। তারপর থেকেই তৃণমূল আমাকে টার্গেট করে এবং বিধানসভা ভোটের পর স্থানীয় নেতৃত্ব গুন্ডাবাহিনী দিয়ে আমার বাড়িতে লুঠপাট চালায়। প্রাণে মারার চেষ্টা করা হয়, তখন পরিবারকে নিয়ে আত্মীয়ের বাড়িতে চলে যাই।

এদিন ঘরছাড়া পরিবারের সদস্যদের নিয়ে মারিশদা থানায় যান বিজেপির রাজ্য সম্পাদক প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শনিবার থেকে ১৬টি পরিবারের সদস্যদের ঘরে ফেরানোর কাজ শুরু হবে। 

প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, এর আগেও ভূপতিনগরে বাড়ি ফিরলেও বের করে দেওয়া হয়েছিল। এবারও তেমন হলে আন্দোলন হবে। বাড়ি ফেরার পরে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকে। ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়া যায়, তা আমরা সুনিশ্চিত করব।

ঘরছাড়া থাকার পিছনে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। উল্টোদিকে কটাক্ষ করে তৃণমূল প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, বিজেপির বিধানসভা কেন্দ্রে তাঁদেরই দলের সমর্থকরা ঘরছাড়া কেন ? 

কাঁথি সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণকুমার মাইতি বলেন, পূর্ব মেদিনীপুরে যেখানে ওদের বিধায়ক, সেখানেই ওদের কর্মীরা ঘরছাড়া রয়েছে। ইচ্ছাকৃতভাবে গন্ডগোল পাকাচ্ছেন। বরং ওই সমস্ত এলাকায়, আমাদের বেশি কর্মী ঘরছাড়া। আমাদের চেষ্টা তাঁদের ঘরে ফিরিয়েছি। উল্টো রাজনীতি খেলছেন, এতে লাভ কিছু হবে না।

কলকাতা হাইকোর্টের নির্দেশে, ভোট পরবর্তী অশান্তির তদন্ত করছে CBI ও রাজ্য সরকারের SIT। কাঁথির বিজেপি সমর্থকরা ঘরে ফিরে কি এবার নির্বিঘ্নে থাকতে পারবেন? সেটাই এখন দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget