এক্সপ্লোর

Purba Medinipur: তৃণমূলকে রুখতে ফের বাম-বিজেপি জোট, মহিষাদলে সমবায়ে আজ ভোটগ্রহণ

Left-BJP Alliance: একদিকে, বাম-বিজেপি আসন সমঝোতা করে লড়াই করছে। অন্যদিকে, তৃণমূল সবকটি আসনেই প্রার্থী দিয়েছে।


বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দকুমারের পর এবার মহিষাদল। পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) সমবায় সমিতির ভোটে তৃণমূলকে (TMC) রুখতে ফের বাম-বিজেপি (Left-BJP) জোট। মহিষাদল কেশবপুর রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন ৭৬। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। বাকি ৭৫টি আসনে আজ ভোটগ্রহণ। একদিকে, বাম-বিজেপি আসন সমঝোতা করে লড়াই করছে। অন্যদিকে, তৃণমূল (TMC) সবকটি আসনেই প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না হলেও, মহিষাদলের সমবায় সমিতির নির্বাচনে ভোট-যুদ্ধের চেনা উত্তাপ। এর আগে নন্দকুমারে (Nandakumar) বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম-বিজেপি জোটের কাছে পরাস্ত হয় তৃণমূল।

কত আসনে লড়াই:
মহিষাদলের এই সমবায়ে মোট ৭৬টি আসন রয়েছে। সেখানে বাম ও বিজেপি জোট করে 'সংযুক্ত কৃষক মোর্চা'র নামে ৭৫টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে বিজেপির ৬২ জন এবং বামেদের ১৩ জন প্রার্থী রয়েছেন। অন্যদিকে সব আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। ফলে ভোটের আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে রাজ্যের শাসকদল।

কোন ভোট লড়াই:
২০ নভেম্বর মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতির নির্বাচন। সেখানেই টক্কর হবে শাসকদল তৃণমূল এবং বাম-বিজেপি জোটের। 

চলেছে প্রচার: 
মহিষাদল (Mahishadal) কেশবপুর জালপাই সমবায় সমিতির নির্বাচনে আর পাঁচটা নির্বাচনের মতোই জোরকদমে চলেছে প্রচার। তৃণমূল সমর্থিত প্রার্থীরা যেমন রয়েছেন, তেমনই জোট প্রার্থীদের পোস্টার দিয়েও চলেছে জোর প্রচার। এই সমবায় ভোট নিয়েই এখন সেখানে চড়ছে রাজনৈতিক পারদ। শাসকদলকে হারাতে জোট বেঁধেছে বাম-বিজেপি। এর আগে নন্দকুমারে (Nandakumar) তৃণমূলকে হারাতে সক্ষম হয়েছে বাম-বিজেপির জোট। সেই রাস্তা ধরেই মহিষাদলেও জোট জয়ের রাস্তায় আসে কিনা তা নিয়ে জোর জল্পনা। 

গত ৬ নভেম্বর, নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জোট করে লড়াই করে তৃণমূলকে হোয়াইটওয়াশ করে দেয় বাম-বিজেপি। সেই সমবায় নির্বাচনে ৬৩টি আসনের মধ্যে একটিও জিততে পারেনি রাজ্যের শাসকদল। সেই মডেলেই এবার ভোটের লড়াই হতে চলেছে মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় সমিতিতে। এবারও কী নন্দকুমার মডেলে নির্ভর করে ফের সাফল্য পাবে জোট? নাকি সেই হিসেব উল্টে জয়ী হবে তৃণমূল (TMC)?

আরও পড়ুন: জেলের মধ্যে থেকেই মাদক কারবার চালাতেন পরিযায়ী শ্রমিক? বিপুল টাকা উদ্ধারে উঠছে প্রশ্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget