এক্সপ্লোর

Mahishadal News: নয়ানজুলি বুজিয়ে মার্কেট কমপ্লেক্স, ভাঙার নির্দেশ হাই কোর্টের, তৃণমূল-বিজেপি তরজা মহিষাদলে

Mahishadal News: নয়ানজুলির উপর গডে় ওঠা ওই মার্কেট কমপ্লেস্কের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন মহিষাদলের বাসিন্দা তথা বিজেপি-র রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নয়ানজুলি  (High Drain) বুজিয়ে তার উপর বাজার গড়ে তোলায় ক্ষোভ ছিল আগে থেকেই। কিন্তু সেই ক্ষোভ এ বার রাজনৈতিক তরজার আকার নিল মহিষাদলে (Mahishadal News)। বিজেপি (BJP) নেতার দায়ের করা মামলায় ওই বাজার ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তাতেই তেতে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি মানুষের রুজি-রোজগারের রাস্তা বন্ধ করে দিল বলে অভিযোগ তৃণমূলের (TMC)।

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) মহিষাদলের ঘটনা। হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের হলদিয়া বাসস্ট্যান্ডে যে বিশ্রামাগার রয়েছে, তার ঠিক পিছন ঘেঁষেই এগিয়েছে হাই ড্রেন। ২০১৪ সালে মহিষাদল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ওই ড্রেনের উপরই গড়ে তোলা হয় ‘অমরাবতী মার্কেট কমপ্লেক্স’। ব্যবসায়ীদের মধ্যে ২২টি স্টল বন্টণও করে দেওয়া হয়। তার পর থেকে বাজারের বিক্রিবাটা ভাল গতিতে এগোলেও, ক্ষোভ জমা হচ্ছিল স্থানীয়দের মধ্যে।

নয়ানজুলির উপর গডে় ওঠা ওই মার্কেট কমপ্লেস্কের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন মহিষাদলের বাসিন্দা তথা বিজেপি-র রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস। তার প্রেক্ষিতে সম্প্রতি ওই মার্কেট কমপ্লেক্স ভেঙে ফেলার নির্দেশ দেয় হাই কোর্ট। সেই মতো পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে রবিবার থেকে ‘অমরাবতী মার্কেট কমপ্লেক্স’ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। তা নিয়েই এলাকায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

আরও পড়ুন: Bankura News : চপ ভাজার পর এবার ফুল-মিষ্টি নিয়ে তৃণমূলের পুর প্রশাসকের কাছে বিজেপি বিধায়ক

মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা তিলক চক্রবর্তী গোটা ঘটনায় বিজেপি-কে কাঠগড়ায় তুলেছেন। তাঁর বক্তব্য, ‘‘১৯৯৩ সাল থেকে মহিষাদলে ওই বিশ্রামাগার রয়েছে। তার পিছনে মার্কেট কমপ্লেক্স গড়ে তুলে বেকার যুবকদের রুজি-রোজগারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু জনস্বার্থের দোহাই দিয়ে হাই কোর্টে নিয়ে যাওয়া হয় বিষয়টিকে। আসলে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ২২টি পরিবারকে বিপদের মুখে ঠেলে দিল বিজেপি।’’ বিজেপি যদিও গোটা ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে। অবৈধ নির্মাণের (Illegel Construction of Market Complex) সঙ্গে তৃণমূল নেতাদের ব্যক্তিগত স্বার্থ জড়িয়েছিল বলে অভিযোগ তাদের।

তবে এই গোটা ঘটনায় বিভক্ত স্থানীয় মানুষেরা। ওই মার্কেট কমপ্লেক্স থেকে অনক পরিবারের রুটিরুজি চলছিল বলে একাংশ যেমন মেনে নিয়েছেন, তেমনই জল নিকাশির (Water Drainage) জন্য তৈরি নয়ানজুলি বুজিয়ে মার্কেট কমপ্লেক্স গডে় তোলার তীব্র সমালোচনা করেছেন অন্য একটি অংশ। তাঁদের অভিযোগ, জল নিকাশির জন্য তৈরি নয়ানজুলি অবৈধ ভাবে ভরিয়ে সেখানে মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হয়। শুরু থেকেই এ নিয়ে আপত্তি তুলে আসছিলেন তাঁরা। একাধিক বার বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচিরও আয়োজন করা হয়। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তাঁদের আপত্তি উড়িয়েই নির্মাণকার্য সম্পন্ন হয়।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget