এক্সপ্লোর

Purba Medinipur News: চাকরিও করেন, ভাতাও নেন! টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Purba Medinipur Update: অভিযুক্তের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের একাংশের অভিযোগ, প্রধান গ্রেফতার হতেই তাঁর অনুগামীরা হুমকি দিচ্ছেন।

বিটন চক্রবর্তী ও পূর্ণেন্দু সিংহ, পূর্ব মেদিনীপুর: সমবায় ব্যাঙ্কে চাকরি করেন কিন্তু পঞ্চায়েত থেকেও ভাতা নেন প্রধান। এমনই অভিযোগ নন্দীগ্রামে, অভিযোগের তির তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত নেতা। তাঁর বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের একাংশের অভিযোগ, প্রধান গ্রেফতার হতেই তাঁর অনুগামীরা হুমকি দিচ্ছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের ঘনিষ্ঠরা।

কী অভিযোগ?
বিভিন্ন সরকারি প্রকল্প থেকে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই তৃণমূল প্রধানের বিরুদ্ধে। পাশাপাশি সমবায় ব্যাঙ্কে চাকরি করেও পঞ্চায়েত থেকে ভাতা নেওয়ার অভিযোগও রয়েছে। এই অভিযোগের পরেই গ্রেফতার হয়েছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর ৮ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সামসুল ইসলাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন দলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশ! অন্যদিকে প্রধানের গ্রেফতারির পরেই তাঁর অনুগামীদের বিরুদ্ধে উঠেছে হুমকি দেওয়ার অভিযোগ! প্রধানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভও দেখান ধৃতের অনুগামীরা।

কারা অভিযোগ করেছেন?
নিজেদের দলের প্রধান সামসুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনেকদিন ধরেই সরব তৃণমূলের ৩ জন পঞ্চায়েত সদস্য। প্রধানের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেন তাঁরা। এই অভিযোগ নিয়ে মঙ্গলবার পঞ্চায়েত অফিসে বিক্ষোভ করা হয়। সেদিনই অভিযুক্ত তৃণমূলের প্রধানের বিরুদ্ধে FIR দায়ের করেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় সামসুল ইসলামকে। পঞ্চায়েত প্রধানের গ্রেফতারির পর, শনিবার সকালে তাঁর বাড়ি যান নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহ সভাপতি আবু তাহের। সামসুলকে গ্রেফতার করার পরেই তাঁর অনুগামীরা বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ৩ তৃণমূল সদস্য। নন্দীগ্রামের দাউদপুর (৮) গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্বাস বেগ বলেন, 'প্রধান গ্রেফতার হওয়ার পর থেকেই অনুগামীরা হুমকি দিচ্ছে, বাড়ির আশপাশে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।' এই অভিযোগ উড়িয়ে দিয়ে, পাল্টা পথে নেমেছেন প্রধান-ঘনিষ্ঠরা। শনিবার সকালে দাউদপুর বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। অঘোষিত বন্ধের চেহারা নেয় দাউদপুর বাজার এলাকা। তৃণমূল নেতা ও ধৃত পঞ্চায়েত প্রধানের অনুগামী আয়নাল হক খান বলেন, 'নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি স্বদেশ দাসের নির্দেশে এই গ্রেফতারি।' নন্দীগ্রাম ১-এর তৃণমূল ব্লক সভাপতি স্বদেশ দাসের পাল্টা দাবি, 'ভিত্তিহীন অভিযোগ, দল বা আমাদের যোগ নেই, একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ।'

বিজেপির খোঁচা:
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, 'গোটা রাজ্যে এই ঘটনা ঘটছে, তৃণমূল করলে সব কিছু করা যায়, জেল থেকে বেরিয়ে একই কাজ করবে ওই প্রধান।' তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, 'এত বড় দল সেখানে দু’একটা ছোট ঘটনা ঘটতেই পারে, গ্রেফতারও করেছে, তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।'

আরও পড়ুন: বটলিং প্ল্যান্টের সামনে গাড়ির সারি, তোলা না দেওয়ার অচলাবস্থা, উঠছে অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget