এক্সপ্লোর

Purba Medinipur: বন্ধ মিড-ডে মিল, স্কুলের সামনে তুমুল বিক্ষোভ অভিভাবকদের

Mid Day Meal: ঝামেলার খবর পেয়ে স্কুলে আসেন পাঁশকুড়ার বিডিও ও স্কুল পরিদর্শক। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরাও। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে তুমুল উত্তেজনা স্কুলে। মিড-ডে মিল পরিষেবা বন্ধ বলে অভিযোগ অভিভাবকদের। এর জেরে স্কুলের সামনে বিক্ষোভও দেখালেন তাঁরা। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পাঁশকুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুরানানকার প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঝামেলার খবর পেয়ে স্কুলে আসেন পাঁশকুড়ার বিডিও ও স্কুল পরিদর্শক। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরাও। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। 

স্কুলের গেটে অভিভাবকদের বিক্ষোভ। আর সেই বিক্ষোভের মুখে পড়লেন বিডিও এবং স্কুল পরিদর্শকও। কতদিন ধরে বন্ধ মিড-ডে মিল পরিষেবা? অভিযোগ, ৪ দিন ধরে মিড ডে মিল পরিষেবা বন্ধ রয়েছে। অভিভাবকদের অভিযোগ, পুরনো যে সেল্ফ হেল্প গ্রুপটি স্কুলে রান্নাবান্নার দায়িত্বে ছিল, তারা পড়ুয়াদের ঠিকমতো খাবার দিত না। পড়ুয়াদের সঙ্গে খারাপ আচরণ করা হতো বলে অভিযোগ অভিভাবকদের। 

অভিভাবকরা অভিযোগ করার পর নতুন একটি সেল্ফ হেল্প গ্রুপকে (Self Help Group) দায়িত্ব দেওয়া হয়। এরপর ৪ দিন স্কুলে বন্ধ ছিল মিড ডে মিল পরিষেবা। শনিবার, দেখা যায় ফের পুরনো সেল্ফ হেল্প গ্রুপটি রান্নার জন্য এসেছে। এরপরই এই সেল্ফ হেল্প গ্রুপটির সঙ্গে পাঁশকুড়া পুরসভার চেয়ারপার্সনের গোপন আঁতাঁতে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। এক অভিভাবক পাপিয়া চক্রবর্তী বলেন, 'রাঁধুনিদের সাথে চেয়ারপার্সনের গোপন আঁতাঁত মানছি না মানব না। একাধিকবার চেয়ারপার্সন জেলাশাসক-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে কোনও লাভ হয়নি।'

খবর পেয়ে সকুলে আসেন পাঁশকুড়ার বিডিও ও স্কুল পরিদর্শক। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরাও। পাঁশকুড়া ১-এর স্কুল পরিদর্শক সুপ্রদীপ গায়েন বলেন, 'মিড -ডে মিল যেন চালু হয়। পাশের হাইস্কুলের যারা রান্না করে তারাই এটা রান্না করবে। যতদিন না সমাধান হচ্ছে, ততদিন এই ব্যবস্থা চলবে।' সুরানানকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ ভৌমিক বলেন, 'চার জন যে রান্না করতেন, তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, তাদের বাদ দিয়ে অন্যদের নেওয়া হচ্ছিল। কিছু অসুবিধা ছিল, লোক পাওয়া যায়নি, তারপরেই বাধ্য হয়ে বন্ধ ছিল।'

এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তমলুক সাংগঠনিক বিজেপি (BJP) কিষাণ মোর্চার সম্পাদক তরুণ ভট্টাচার্য বলেন, 'এই সরকার আগাগোড়াই কাঠমানির সাথে নিমজ্জিত হয়ে পড়েছে। সব কাজেই এদের কাটমানি চাই। সে রাস্তা হোক কিংবা আবাসযোজনা কিংবা মিড ডে মিল সব কিছু থেকেই এদের কাটমানি চাই আর যার কারণে ৪ দিন ধরে বন্ধ রয়েছে মিড ডে মিল। যদি দ্রুততার সঙ্গে মিড ডে মিল চালু না হয় তাহলে আমরা পথে নামতে বাধ্য হব।'

পাঁশকুড়া পুরসভার চেয়ারপার্সন ও তৃণমূল নেতা নন্দকুমার মিশ্র বলেন, 'বিজেপি সব বিষয়েই কাটমানি দেখতে পান ওদের কথা যত কম বলা যায় ততই ভাল। আমরা দ্রুত অভিভাবকদের নিয়ে মিটিং এর ব্যবস্থা করে সমস্যা সমাধান করব। ইতিমধ্যে পাশের একটি স্কুলের থেকে মিড ডে মিল চালু করা হবে।'

শেষমেশ পাঁশকুড়ার বিডিও আশ্বাস দেন, যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পাশের স্কুল থেকে খাবার আসবে। এরপরই বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা। 

আরও পড়ুন: গোটা বাংলায় বৃষ্টির সতর্কতা! কতদিন চলবে নিম্নচাপের দাপট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Chargesheet: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে,
কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে, "শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পোস্টিং লিস্ট.."
Madhyamik Exam Routine 2027: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget