এক্সপ্লোর

Rohit Sharma: অবসরের ভাবনা নেই, ফর্ম ছিল না, দলের বোঝা হতে চাইনি, তাই সরে দাঁড়িয়েছি: রোহিত

IND vs AUS: শনিবার দ্বিতীয় দিনের খেলার সময় লাঞ্চের বিরতিতে ইরফান পাঠান ও যতীন সপ্রুর সঙ্গে অনফিল্ড সাক্ষাৎকারে স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন রোহিত।

সিডনি: ২০২২ বিশ্বকাপে পর্তুগালের ম্য়াচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছিলেন তৎকালিন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোস। প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। সেদিন মাঠে না থাকলেও ক্যামেরা বারবার তাক করছিল তাঁকে। সবার নজর ছিল রোনাল্ডোর দিকেই। সেই ম্য়াচের আগে রোনাল্ডোই অধিনায়ক ছিলেন দলের। তাঁকেই বসিয়ে দেওয়া হয়েছিল।  কোথাও যেন সিডনি টেস্টে বারবার রোহিত শর্মা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গল্পটা মিলে যাচ্ছে। ভারত অধিনায়ক রোহিত। কিন্তু চূড়ান্ত অফফর্মের জন্য তাঁকেই সিডনি টেস্টে একাদশের বাইরে রাখা হয়েছে। গিল ঢুকেছেন দলে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে রোহিত কি তবে পুরোপুরি অবসরে চলে যাচ্ছেন? যদিও হিটম্য়ানের সমর্থকরা কিছুটা স্বস্তি পেতে পারেন, কারণ রোহিত নিজেই জানিয়ে দিয়েছেন যে অবসর নিয়ে ভাবনা চিন্তা কিছুই নেই তাঁর মধ্যে এখন।

শনিবার দ্বিতীয় দিনের খেলার সময় লাঞ্চের বিরতিতে ইরফান পাঠান ও যতীন সপ্রুর সঙ্গে অনফিল্ড সাক্ষাৎকারে স্টার স্পোর্টসকে রোহিত বলেন, ''দলের ব্যাটিং লাইন আপ সেভাবে ফর্মে নেই। আমি নিজে ভাল খেলতে পারছি না। অনেকবার চেষ্টা করলাম। কিন্তু কিছুতেই রান আসছে না। পুরোপুরি অফফর্মে আমি। তাই সিডনিতে গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম। ব্যাস এটুকুই। আমি চাইনি এমন ফর্ম নিয়ে একাদশে থাকতে। দল সবার আগে। দলের স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত। দু বাচ্চার বাবা আমি। পাগলের মত সিদ্ধান্ত নেব কেন?'' এরপরই অবসর প্রসঙ্গে হিটম্য়ান বলেন, ''অবসর সংক্রান্ত কোনও ভাবনা চিন্তাই আমার মধ্য়ে এই মুহূর্তে নেই। প্রচুর ক্রিকেট খেলেছি। অনেক কিছু দেখেছি। প্রতিদিন জীবন বদলে যায়। আমাকে বাস্তববাদী থাকতেই হবে। কমেন্ট্রি বক্সে বসে কেউ কিছু বলে দিচ্ছে। কেই ল্যাপটপ ও পেন নিয়ে বসে আছে। সেখানে কিছু লিখে দিচ্ছে। তাঁরা কেউই সিদ্ধান্ত নিতে পারে না যে আমি কবে অবসর নেব। এটা পুরোটাই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।''

গোটা সিরিজে রোহিতের ব্যাট চলেনি। অ্য়াডিলেড, ব্রিসবেন ও মেলবোর্ন তিনটি টেস্টেই ব্যর্থ হয়েছেন। এরপরই প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছিল রোহিতের দলে থাকা নিয়ে। এমনকী এমসিজি টেস্টের পর রোহিতের সঙ্গে ড্রেসিংরুমে দলের বাকিদের ও কোচ গৌতম গম্ভীরের দূরত্ব বেড়েছে বলেও শোনা যাচ্ছিল। যদিও আপাতত সবকিছুতেই জল ঢেলে দিলেন হিটম্য়ান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget