এক্সপ্লোর

BJP Membership Drive: '২৬-এর আগে ১ কোটি সদস্যের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন শাহ, কতটা পূরণ করতে পারল বঙ্গ বিজেপি?

West Bengal BJP: সদস্য় সংগ্রহ অভিযানে শুরুর দিকে কেন্দ্রীয় নেতৃত্বের অসন্তোষের মুখে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপি-কে।

শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্য, কলকাতা: সদস্য় সংগ্রহ অভিযানে বাংলায় ১ কোটির লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। শনিবার সুকান্ত মজুমদার জানালেন, এখনও পর্যন্ত ৪০ লক্ষ সদস্য় সংগ্রহ হয়ে গিয়েছে। ১০ই জানুয়ারির মধ্য়ে ৫০ লক্ষ পেরিয়ে যাবে। অর্থাৎ মেরেকেটে মূল টার্গেটের অর্ধেক পার করতে পারে রাজ্য় বিজেপি। সদস্য় সংগ্রহ অভিযান নিয়ে বঙ্গ বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। (BJP Membership Drive)

সদস্য় সংগ্রহ অভিযানে শুরুর দিকে কেন্দ্রীয় নেতৃত্বের অসন্তোষের মুখে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপি-কে। কিন্তু, শেষ অবধি স্কোর বোর্ড দেখে কিছুটা হলেও সন্তুষ্ট তারা। বাংলায় ১ কোটি সদস্য় সংগ্রহের লক্ষ্য়মাত্র দিয়েছিলেন শাহ। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "১ কোটি সদস্য সংগ্রহ করতে হবে। ২০২৬ সালের নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে এখানে সরকার হবে।" তবে শাহ ১ কোটি সদস্য় সংগ্রহের লক্ষ্য়মাত্রা বেধে দিলেও, রাজ্য় সভাপতি সুকান্ত জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪০ লক্ষ হয়ে গিয়েছে। (Sukanta Majumdar)

সদস্য সংগ্রহ নিয়ে সুকান্ত বলেন, "৪০ লক্ষ পার করে দিয়েছি। আশা করি ১০ জানুয়ারির মধ্যে ৫০ লক্ষ হয়ে যাবে।" অর্থাৎ মেরেকেটে মূল টার্গেটের হাফ ক্রস করতে পারে রাজ্য় বিজেপি। সুকান্ত জানিয়েছেন, ৪০ ফর্মের সবক'টিই যাচাই করা হয়েছে। গুণগত মানও ভাল। মিসড কল দিয়ে সদস্যতা গ্রহণ অনেক হয়। সেখানে ফর্ম ফিলআপ করে হয়েছে ৪০ লক্ষ। (West Bengal BJP)

বঙ্গ বিজেপির দাবি, প্রথমে আর জি কর আন্দোলন, এবং তারপর দুর্গাপুজো চলে আসায়, তাদের সদস্য় সংগ্রহ অভিযান দেরিতে শুরু হয়। গোটা দেশের তুলনায় প্রায় দেড় মাস পর শুরু হয় কর্মসূচি। তাই, লক্ষ্য়মাত্রা পূরণের দিন বাড়িয়ে প্রথমে ৩১ ডিসেম্বর, তার পর আরও বাড়িয়ে ১০ই জানুয়ারি করা হয়।

শনিবার সেক্টর ফাইভের একটি হোটেলে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্ব। বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, বঙ্গ বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য়, রাজ্য় বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাংসদ শমীক ভট্টাচার্য-সহ অন্য়রা।

বিজেপি সূত্রে খবর, সাধারণ সদস্য় সংগ্রহের পাশাপাশি, শুরু হয়েছে সক্রিয় সদস্য় সংগ্রহও। যাঁরা ৫০ জন সাধারণ সদস্য় যোগদান করাতে পেরেছে, তাঁরাই সক্রিয় সদস্য় হতে পারবেন। যদিও এ নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, "সদস্য সংগ্রহ করছে। মিসড কলে যাদের সদস্য পাওয়া যেত! ওদের সদস্যদের কীর্তিকলাপ দেখেছি আমরা। নেতার কথায় এখন সশরীরে নেমেছে। জোর করে মানুষকে সদস্য করা যায় না। মানুষের জন্য করলেনটা কী? সদস্য সংগ্রহে এই প্রশ্ন করা হলে, বোঝা যেতে পারে মানুষ সদস্য হবেন কি না।"

তবে, শনিবারের বৈঠকে হাজির ছিলেন না দিলীপ ঘোষশুভেন্দু অধিকারী। সেই নিয়ে নানাজন নানা মত প্রকাশ করলেও, সুকান্তর বক্তব্য, "সব বৈঠকে সবাই আসতে হবে কে বলেছে? রাজ্য সভাপতি সব বৈঠকে থাকে। বাকিদেরও কর্মসূচি রয়েছে।"
বিজেপি সূত্রে খবর, সক্রিয় সদস্য় সংগ্রহ শেষ হয়ে গেলে শুরু হবে বিভিন্ন কমিটি গঠনের প্রক্রিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget