এক্সপ্লোর

Egra : ধাক্কা খেল নন্দকুমার মডেল, এগরার সমবায়ে বাম-রাম জোটকে হারিয়ে জয়ী তৃণমূল

Nandakumar Model : ১২টি আসনের সবকটিতেই জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা

ঋত্বিক প্রধান, এগরা : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরায় (Egra) ধাক্কা খেল নন্দকুমার মডেল (Nandakumar Model)। এগরা ১ নম্বর ব্লকের নেগুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাম-রাম জোটকে হারিয়ে জয়ী হল তৃণমূল। ১২টি আসনের সবকটিতেই জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

সবুজ আবির মাখিয়ে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করান তৃণমূলের কর্মী, সমর্থকরা। বিজেপির দাবি, ওই সমবায় সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল। ওখানে কৃষকরা নন, তৃণমূল কর্মীরাই যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করেন। তৃণমূলই তৃণমূলকে ভোট দিয়েছে। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এই জয় নিয়ে এগরায় তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, নেগুয়া সমবায় সমিতিতে আজ রাম এবং বামের জোটকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস ১২টি আসনেই জিতেছে। রাম এবং বামের অনৈতিক জোট, অশুভ আঁতাত মানুষ বুঝে ফেলেছে। তাই, সমস্ত সমবায় সমিতির নির্বাচনে ওদের জোটকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। যে জোট অনৈতিক, কেবল স্বার্থের জন্যে করা তা কখনও টিকতে পারে না। তৃণমূল কংগ্রেস এই অশুভ শক্তিকে সবসময় পরাস্ত করবে। এই অনৈতিক জোটকে মানুষ পরাস্ত করবে।  

যদিও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অসীম মিশ্র বলেন, নামেই কৃষি উন্নয়ন সমবায় সমিতি। যেখানে সদস্য কলেজ পড়া ছাত্র-ছাত্রীরা। যেখানে সদস্য কৃষক নন, এরকম ব্যক্তিত্বরা। আসলে নিজেরাই নিজেদের ভোটে জিতেছেন। এতে এমন কিছু কৃতিত্বের বিষয় নেই।

আগে শুভেন্দুর-গড়ে জয়- 

গত ডিসেম্বর মাসেই শুভেন্দু অধিকারীর এলাকায় সমবায় সমিতির নির্বাচনে কার্যত পর্যুদস্ত হয় বিজেপি। নন্দীগ্রামে একটি সমবায় সমিতির ভোটে সবকটি আসনেই জয় পায় তৃণমূল। 

তৃণমূলের দখলে আসে নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি। ওই সমবায় সমিতির ১২টি আসনই তৃণমূলের দখলে যায়। শুভেন্দুর নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ভেটুরিয়া সমবায় সমিতিতে একটিও আসন পায়নি বিজেপি।

নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ভোট শুরুর আগেই বহিরাগতদের এনে জমায়েত করার অভিযোগ ঘিরে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি সমর্থকরা। আহত হন দুপক্ষের ৪ জন। মাথা ফাটে ভোটারের। পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামলাতে এলাকায় নামাতে হয় ব়্যাফকে। এলাকায় বসেছে পুলিশ পিকেট।

আরও পড়ুন ; শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে বিপুল জয় তৃণমূলের, ফল বেরতেই তুলকালাম এলাকায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget