এক্সপ্লোর

TMC Win: শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে বিপুল জয় তৃণমূলের, ফল বেরতেই তুলকালাম এলাকায়

Suvendu Adhikari: সমর্থকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল পদ্মশিবিরের।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শুভেন্দুর এলাকায় সমবায় সমিতির নির্বাচনে কার্যত পর্যুদস্ত হল বিজেপি। নন্দীগ্রামে একটি সমবায় সমিতির ভোটে সবকটি আসনেই জয় পেল তৃণমূল। 

তৃণমূলের দখলে এল নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি। ওই সমবায় সমিতির ১২টি আসনই তৃণমূলের দখলে গেল। শুভেন্দুর নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ভেটুরিয়া সমবায় সমিতিতে একটিও আসন পেল না বিজেপি।

প্রবল উত্তেজনা; 
নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ভোট শুরুর আগেই বহিরাগতদের এনে জমায়েত করার অভিযোগ ঘিরে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি সমর্থকরা। আহত হন দুপক্ষের ৪ জন। মাথা ফাটে ভোটারের। পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামলাতে এলাকায় নামাতে হয় ব়্যাফকে। এলাকায় বসেছে পুলিশ পিকেট।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, সিপিএম ও বিজেপি হাতে হাত মিলিয়ে এলাকায় অশান্তি ছড়িয়েছে। নন্দীগ্রাম ২-এ নির্বাচন হয়েছে। কিন্তু নন্দীগ্রাম ১ ও খেজুরি থেকে বহিরাগতদের ঢুকিয়ে হামলা করেছে বিজেপি, অভিযোগ কুণালের। নন্দীগ্রামে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরছে, দাবি কুণাল ঘোষের।  

বিজেপির দাবি, পুলিশের সামনেই বাঁশ হাতে দাপিয়ে বেরিয়েছে তৃণমূলের বাহিনী। বিজেপি সমর্থকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ বিজেপির।

এদিনই রানাঘাটে সভা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন তিনি। তুলেছিলেন নন্দীগ্রামে তাঁর জয়ের প্রসঙ্গও। রানাঘাটের সভা থেকে তিনি বলেন, 'দল দায়িত্ব দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আরেকটা দায়িত্ব পালন করব, ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব।'

নানা বিষয়ে তুলোধনা: 
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা বলে চালানোর চেষ্টা করেছিল। ধরা পড়েছে চোর, বড় ডাকাত ধরতে হবে। পঞ্চায়েতে বিজেপিকে জেতালে সবাইকে আবাস যোজনায় ঘর। পঞ্চায়েতে বিজেপিকে জেতান, যোগ্যদের অবশ্যই আবাস যোজনায় ঘর দেওয়া হবে।' শুভেন্দুর অভিযোগ, 'ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার উঠে যাবে। নদিয়ার নাম বদল হলে বিজেপি ছাড়বে না। কয়েকদিন আগে একজন রানাঘাটে এসে বলেছিলেন, তিনি কিছু খান না। তিনি অন্য কিছু খান না, দুর্নীতির টাকা খান।' নাম না করে অভিষেককে নিশানা শুভেন্দুর।

আরও পড়ুন: 'পঞ্চায়েতে বিজেপিকে জেতালে সবাইকে আবাস যোজনায় ঘর', আশ্বাস শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget