এক্সপ্লোর

Purba Medinipur: বিজেপির শ্রমিক সেল বেআইনি, তোপ সঙ্ঘের শ্রমিক সংগঠনের নেতার

Purba Medinipur Update: এই ঘটনায় কটাক্ষ ছুড়েছে তৃণমূল। আদি ও তৎকাল বিজেপির দ্বন্দ্ব বলে কটাক্ষ।


বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: গেরুয়া শিবিরের মধ্যেই দ্বন্দ্ব। একদিকে ভারতীয় জনতা মজদুর সেল (BJMC) অন্যদিকে আরএসএস-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ। BJMC-কে বেআইনি বলে দাবি করল RSS’এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ। পাল্টা কটাক্ষ ছুড়েছে ভারতীয় জনতা মজদুর সেল।

কী ঘটনা:
বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন হিসেবেই পরিচিতি ভারতীয় জনতা মজদুর সেলের। তারই বিরোধিতা করে বসেছে খোদ সঙ্ঘের শ্রমিক সংগঠন। শুধু তাই নয় গোটা ভারতীয় জনতা মজদুর সেলকেই বেআইনি বলে অভিযোগ করা হয়েছে। গেরুয়া শিবিরের মধ্যেই এমন ঘটনায় অস্বস্তিতে কর্মীরাও। ২৭ শে জুন, একটি নির্দেশিকা জারি করে শ্রম দফতর। তাতে বলা হয়েছিল, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর শিল্পাঞ্চলে কর্মী নিয়োগ থেকে বেতন-চুক্তি সবই দেখবে জেলাশাসকের নেতৃত্বে গঠিত কমিটি। এর বিরোধিতা করে, বৃহস্পতিবার হলদিয়ার (Haldia) বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ভারতীয় জনতা মজদুর সেল বা BJMC’এর রাজ্য সভাপতি অনিন্দ্য চট্টোপাধ্যায়। ঠিক তারপরেই এই BJMC’এর বৈধতা নিয়েই প্রশ্ন তুলল RSS’এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বা BMS। 

কার কী দাবি:
ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলি বলেন, 'ভারতীয় জনতা মজদুর সেল বেআইনি। নির্বাচনের আগে একাধিক এই ধরনের সংগঠন গড়ে উঠেছিল। বিজেপির সংবিধানে কোনো শ্রমিক সংগঠন বা ছাত্র সংগঠন  নেই। এটা বেআইনি। আসলে শ্রমিক সংগঠন করছে মধু খাওয়ার জন্য।' যদিও ভারতীয় মজদুর সেলের রাজ্য সভাপতি অর্ণব চট্টোপাধ্যায় বলেন, 'সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছেন, তারা অনুমোদন দিয়েছে। বিজেপির ভাবাদর্শে অনেক ট্রেড ইউনিয়ন বাইরে থেকে তাদের সমর্থন করেছে। আমাদের সংগঠন বিজেপি অনুমোদিত। বিজেপির আইটি, ল’সেলের মতই এটা বিজেপির শ্রমিক সেল।' এমন ঘটনায় সামনে এসেছে বিজেপির মধ্যের দ্বন্দ্ব। যা নিয়ে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফে।  

তৃণমূলের কটাক্ষ:
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)-এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা আদি আর তৎকাল বিজেপির দ্বন্দ্ব। রাজ্য সরকারের বিরোধিতা সব সময় করতে গিয়ে আজকে নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছে।'

আরও পড়ুন: পায়ে চক নিয়েই শিক্ষাদান, পথ দেখিয়েছিলেন প্রাথমিক শিক্ষক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget