এক্সপ্লোর

Purulia: নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দুই বাইক আরোহীকে ধাক্কা অন্য বাইকের, মৃত ১, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৩

এক বাইক আরোহীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয়েছে এবং বাকি দুজনের চিকিৎসা চলছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : ফের গতির বলির শিকার হতে হল এক যুবতীকে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা দুই বাইক আরোহীকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দ্রুত গতিতে ছুটে আসা আর একটি বাইক। আর সেই সংঘর্ষেই (Bike Accident) মৃত্যু হল এক যুবতীর। বাকি তিন বাইক আরোহীর অবস্থা এখনও আশঙ্কাজনক। এক বাইক আরোহীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয়েছে এবং বাকি দুজনের চিকিৎসা চলছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কের লধুরকা পেট্রোল পাম্পের কাছে।

আরও পড়ুন - Weather Today: জোড়া ঘূর্ণাবর্তের জের! দক্ষিণবঙ্গের ১০ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পুরুলিয়ার বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কের লধুরকা পেট্রোল পাম্প থেকে বাইকে তেল ভরে দুই যুবক রাস্তায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন। অন্যদিকে পুরুলিয়া শহরের আমডিহার বাসিন্দা শুভজিৎ বিশ্বাস এবং হুচুক পাড়ার বাসিন্দা ঋত্বিকা গুপ্ত বাইকে চেপে লক্ষণপুরের দিক থেকে পুরুলিয়ার দিকে আসছিলেন। তাঁদের বাইকের গতি মারাত্মক ছিল বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। দ্রুত গতিতে ছুটে আসা শুভজিৎ বিশ্বাস এবং ঋত্বিকা গুপ্তর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা দুই যুবককে। ঘটনাস্থলেই মারাত্মক জখম হন চার বাইক আরোহীই। স্থানীয় মানুষেরা সঙ্গে সঙ্গেই তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকেরা বাইর আরোহী ঋত্বিকা গুপ্তকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে তাঁর সঙ্গী শুভজিৎ বিশ্বাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার জন্য় রেফারও করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অন্য দুই বাইক আরোহীর অবস্থাও সঙ্কটনজক। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। এদিন মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

সেরা শিরোনাম

Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget