এক্সপ্লোর

Purulia: পুরুলিয়ার গাড়াফুসরোতে ডাইনি অপবাদে এক মহিলাকে খুনের হুমকির অভিযোগ

Purulia News: পুরুলিয়া মফস্বল থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা। অভিযোগ অস্বীকার অভিযুক্ত পরিবারের। এই কুসংস্কার দূর করতে আরও প্রচার দরকার, বলছেন যুক্তিবাদীরা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার গাড়াফুসরোতে ডাইনি অপবাদে এক মহিলাকে খুনের হুমকির অভিযোগ উঠল তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে। পুরুলিয়া মফস্বল থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা। অভিযোগ অস্বীকার অভিযুক্ত পরিবারের। এই কুসংস্কার দূর করতে আরও প্রচার দরকার, বলছেন যুক্তিবাদীরা।

বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরস পুরুলিয়া, একের পর এক জেলায় ডাইনি সন্দেহে মারধরের অভিযোগ। সচেতনতামূলক প্রচারেও দূর হচ্ছে না অন্ধকার। বিজ্ঞান এগোচ্ছে, কিন্তু মানুষের মন থেকে এখনও কুসংস্কারের মেঘ কাটেনি। সে কথা আরও একবার প্রমাণ করল পুরুলিয়ার গাড়াফুসরো গ্রামের ঘটনা। ডাইনি অপবাদে বছর সত্তরের এক মহিলাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, গ্রামের এক মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর কারণ হিসেবে ৭০ বছরের প্রতিবেশী মহিলাকে সন্দেহ করে অসুস্থ মহিলার পরিবার। অভিযোগ, সেই কারণে খুনের হুমকিও দেওয় হয় ৭০ বছরের ওই মহিলাকে। যদিও অভিযুক্ত পরিবার হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছে।

যুক্তিবাদীরা বলছেন, ডাইনি বলে কিছু হয় না। সবই কুসস্কার। সমাজ থেকে এই অন্ধ বিশ্বাস দূর করতে আরো সচেতন করতে হবে সাধারণ মানুষকে। 

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া শাখার সম্পাদক মধুসূদন মাহাতো বলেছেন, ‘জেলায় কুসংস্কার একটি বড় সমস্যা। গ্রামের কোনও ব্যক্তি বা শিশু অসুস্থ হয়ে পড়লেই সেই গ্রামের বৃদ্ধ বৃদ্ধাদের দায়ী করা হয়। এর বিরুদ্ধে প্রচার প্রয়োজন।’

কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের সাতগেড়িয়া এলাকায় ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। আক্রান্তের পরিবারের দাবি, এলাকার কয়েকজন বিভিন্ন রোগে ভুগছিলেন। বছর পঞ্চাশের মহিলাকে তাঁদের অসুস্থতার জন্য দায়ী করে ডাইনি অপবাদ দেওয়া হয়। এরপরই বাড়িতে চড়াও হয়ে মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম মহিলাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও, ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ধরনের ঘটনা আটকাতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget