এক্সপ্লোর

Purulia : তালা ঝুলছে অযোধ্যা পাহাড়ের বামনি ফলসের গেটে, হতাশ পর্যটকরা ; কবে খুলবে ?

Purulia Tourism : পুজোর পর থেকেই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় শুরু হয়েছে। এবার অক্টোবর মাসে গত বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অযোধ্যা পাহাড়ে অনেক বেশি

সন্দীপ সমাদ্দার, অযোধ্যা : পর্যটনের মরসুম শুরু হয়ে গেলেও, এখনও তালা বন্ধ করে রাখা হয়েছে অযোধ্যা পাহাড়ের বামনি ফলসের গেট। প্রতিদিন কয়েকশো পর্যটক সেখানে গেলেও, গেট বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। ঠিক কবে ফের বামনি ফলস পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তা নিয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না অন্যদিকে, বামনি ফলসে ঢোকার জন্য বন দফতরের জন পিছু ২০ টাকার টিকিটের মূল্য ধার্য করা নিয়েও বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর পর থেকেই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় শুরু হয়েছে। এবার অক্টোবর মাসে গত বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অযোধ্যা পাহাড়ে অনেক বেশি। শীত পড়তে না পড়তেই অযোধ্যা পাহাড় এবং পাহাড়তলির হোটেলগুলিতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো । তবে অনেকেই রাতে না থেকে কয়েক ঘণ্টার জন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অযোধ্যা পাহাড়ের বিভিন্ন স্পট ঘুরে দেখেন।

স্থানীয় ও বন দফতর সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে সৌন্দর্যায়নের কাজের জন্য বামনি ফলসের ভিতরে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছে বন দফতর। তৈরি হয়েছে তারের বেড়া, নতুন গেট এবং টিকিট কাউন্টার।

পর্যটকরা অযোধ্যা পাহাড়ে বেড়াতে এসে বামনি ফলস দেখতে না পেলে বেড়ানোটা অসম্পূর্ণ থেকে যায় বলে আক্ষেপ করছেন পর্যটকরা। কবে গেট খোলা হবে তাও কেউ বলতে পারছেন না।  বামনি ফলস দেখতে এসেছিলাম, এসে দেখি তালা বন্ধ। বলছেন পর্যটকরা।

অন্যদিকে পুরুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সরাসরি ক্যামেরার সামনে না এলেও, টেলিফোনে জানান, বামনি ফলস ইকো ট্যুরিজমের আওতাই আনা হয়েছে। তাই কিছু কাজ বাকি রয়েছে। বসানো হয়েছে বায়োটয়লেট । ফলস দেখার জন্য পাঁচ বছর বয়সীদের ১০ টাকা এবং বাকিদের জন্য ২০ টাকা ও দেড় ঘণ্টা সময় ধার্য করে বোর্ড লাগানো হয়েছে। চলতি মাসেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই পর্যটনস্থল। 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget