এক্সপ্লোর

Purulia: জিআই স্বীকৃতি পেল পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ মুখোশ! রসগোল্লা-সীতাভোগের পর নয়া রেকর্ড

Chhau Dance: এই তকমা পেল পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্প। বাঘমুণ্ডির চড়িদা গ্রামের ৩১ জন ছৌ মুখোশ শিল্পীর হাতে তুলে দেওয়া হল জিআই শংসাপত্র।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া:  জিআই (GI) তালিকায় নাম জুড়ল পুরুলিয়ার (Purulia) ঐতিহ্যবাহী ছৌ (Chhau) মুখোশের। কেন্দ্রের ছাড়পত্র মিলতেই পুরুলিয়ার বাঘমুণ্ডিতে ছৌ শিল্পীদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। জিআই তকমা পাওয়ায় এবার বিশ্বের দরবারে চাহিদা বাড়বে ছৌ মুখোশের। আশাবাদী ছৌ শিল্পীরা। কলকাতার (Kolkata) রসগোল্লা (Rosogolla), বর্ধমানের (Burdwan) সীতাভোগ-মিহিদানার পর এবার জিআই স্বীকৃতি পেল পুরুলিয়ার ছৌ মুখোশ। মিলল কেন্দ্রের ছাড়পত্র।        

কী এই জিআই ছাড়পত্র? 

কোনও একটি সীমাবদ্ধ ভৌগলিক ক্ষেত্রের মধ্যে উৎপন্ন বিশেষ ধরনের জিনিসের স্বীকৃতি হল এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই রেজিস্ট্রেশন। এবার এই তকমা পেল পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্প। বাঘমুণ্ডির চড়িদা গ্রামের ৩১ জন ছৌ মুখোশ শিল্পীর হাতে তুলে দেওয়া হল জিআই শংসাপত্র। ওয়েবসাইটে জিআই ৫৬৫ নম্বরে ক্লিক করলেই মিলবে ৩১ জন ছৌ মুখোশ শিল্পীর নাম। এই উদ্যোগে আশাবাদী ছৌ মুখোশ শিল্পীরা। তবে এর পাশাপাশি, রাজ্যের থেকে কোনও ভাতা না পাওয়ায় ঝরে পড়েছে আক্ষেপ।                         

আরও পড়ুন, বাংলা সহ দেশে বিভিন্ন জায়গায় বাড়ছে দুধের দাম ! দেখুন পকেটে কেমন ছ্যাঁকা লাগবে

কী জানালেন শিল্পীরা? 

পুরুলিয়ার ছৌ মুখোশ শিল্পী ফাল্গুনী সূত্রধর বলেন, "জিআই পেয়ে উপকৃত হব। দেশবিদেশের লোক নম্বর সার্চ করে জানতে পারবে কোথায় মুখোশ পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে ভাল হল। অন্যদিকে, আরেক ছৌ শিল্পী বলেন, "ছৌ শিল্পীরা রাজ্যের থেকে ১ হাজার টাকা ভাতা পায়। আমরা মুখোশ তৈরি করে পাই না। সরকার যদি দেখে আমরা উপকৃত হব।"                                                              

তবে পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক  প্রণবকুমার ঘোষ বলেন, "জিআই নম্বর দেখে সার্চ করলে ছৌ মুখোশের সন্ধান মিলবে। ভাল মুখোশ কোথায় হয় জানতে পারবে। আমরা নানারকম কাজ দিই। ওদের যাতে অসুবিধা না হয় তার জন্য সরকার চেষ্টা করছে।"  চড়িদারই ছৌ শিল্পী গম্ভীর সিংহ মুড়া প্রথম ছৌ নাচকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। এবার জিআই স্বীকৃতির হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ছৌ মুখোশের কারিগররা। 

 

সেরা শিরোনাম

News Live Updates: মধ্যমগ্রামে আপ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী একজন, দেহ ছিন্নভিন্ন হয়ে আটকে গেল ট্রেনের কাউকাচারে, ট্রেন চলাচল বিঘ্নিত
মধ্যমগ্রামে আপ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী একজন, দেহ ছিন্নভিন্ন হয়ে আটকে গেল ট্রেনের কাউকাচারে, ট্রেন চলাচল বিঘ্নিত
Kolkata Traffic: কলকাতায় ২ দিনের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন রাস্তা দিয়ে যেতে পারবেন না আপনি?
কলকাতায় ২ দিনের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন রাস্তা দিয়ে যেতে পারবেন না আপনি?
Purulia News: সাত সকালেই ভয়াবহ আগুন, পুড়ে ছাই দোতলা বাড়ির আসবাব থেকে মূল্যবান সামগ্রী
সাত সকালেই ভয়াবহ আগুন, পুড়ে ছাই দোতলা বাড়ির আসবাব থেকে মূল্যবান সামগ্রী
Narendra Modi: ইতিহাসকে হোয়াইট ওয়াশ করার চেষ্টা হয়েছে, আগের সরকার পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের ঘাঁটি বানিয়েছে: নরেন্দ্র মোদি
ইতিহাসকে হোয়াইট ওয়াশ করার চেষ্টা হয়েছে, আগের সরকার পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের ঘাঁটি বানিয়েছে: নরেন্দ্র মোদি

ভিডিও

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এবার ‘স্মার্ট বল’ Trionda, এই বল নিয়ে কেন এত মাতামাতি?
PM Modi: রাজ্যে মোদি, দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩টি যুদ্ধজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী
Cough Syrup: আর প্রেসক্রিপশন ছাড়া কিনতেই পারবেন না সর্দির সিরাপ? ভাল হল না মন্দ? বলছেন চিকিৎসক
Paschim Banga Divas: সল্টলেকে বিজেপির পার্টি অফিসে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান পালন, রইল ভিডিয়ো
তাণ্ডব চালানো হয়েছিল থানায়, এবার পাকড়াও জাহাঙ্গির-জায়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET UG Re-Exam : রবিবার NEET, আধার ভেরিফিকেশন না হলে পরীক্ষা বাতিল ? বড় নির্দেশিকা জারি NTA-র
রবিবার NEET, আধার ভেরিফিকেশন না হলে পরীক্ষা বাতিল ? বড় নির্দেশিকা জারি NTA-র
Narendra Modi: গ্রেট ক্যালাকাট কিলিং থেকে নোয়াখালি দাঙ্গা, অনেক হিংসা, রক্তপাতের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ, ইতিহাসকে ধামাচাপা দিতে তোষণের খেলা চলেছে: নরেন্দ্র মোদি
গ্রেট ক্যালাকাট কিলিং থেকে নোয়াখালি দাঙ্গা, অনেক হিংসা, রক্তপাতের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ, ইতিহাসকে ধামাচাপা দিতে তোষণের খেলা চলেছে: নরেন্দ্র মোদি
Maharashtra Temple Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, ভিতরে আটকে পুণ্যার্থীরা, বাড়ছে হতাহত, ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, ভিতরে আটকে পুণ্যার্থীরা, বাড়ছে হতাহত, ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে
El Nino : এল নিনো কি ভেঙেচুরে দেবে এ রাজ্যে বর্ষার টাইমলাইন? বৃষ্টি হলেও হবে না পর্যাপ্ত? হতে পারে খরাও?
এল নিনো কি ভেঙেচুরে দেবে এ রাজ্যে বর্ষার টাইমলাইন? বৃষ্টি হলেও হবে না পর্যাপ্ত? হতে পারে খরাও?
Shani Astrology : শনিদেবের মহাগোচর, খুলতে পারে ভাগ্যের দরজা! জুলাই-আগস্টে রাজযোগ ৩ রাশির
শনিদেবের মহাগোচর, খুলতে পারে ভাগ্যের দরজা! জুলাই-আগস্টে রাজযোগ ৩ রাশির
Bolpur News: বোলপুরের পর সিউড়ি পুরসভা, আবারও ইস্তফা চেয়ারম্যানের, দু'ক্ষেত্রেই কারণ 'শারীরিক অসুস্থতা'
বোলপুরের পর সিউড়ি পুরসভা, আবারও ইস্তফা চেয়ারম্যানের, দু'ক্ষেত্রেই কারণ 'শারীরিক অসুস্থতা'
Rashifal: চাকরিতে নতুন দায়িত্ব, স্বাস্থ্য খারাপ হতে পারে এই রাশিদের, রবিবারের রাশিফল দেখে নিন
চাকরিতে নতুন দায়িত্ব, স্বাস্থ্য খারাপ হতে পারে এই রাশিদের, রবিবারের রাশিফল দেখে নিন
FIFA World Cup 2026: দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপের পরের রাউন্ডে পৌঁছে গেল যুক্তরাষ্ট্র, সাইবারির গোলে জয় মরক্কোর
দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপের পরের রাউন্ডে পৌঁছে গেল যুক্তরাষ্ট্র, সাইবারির গোলে জয় মরক্কোর
Embed widget