এক্সপ্লোর

Purulia: দলবদলের ম্যাজিক ! ১১ তে ৩ আসনে পেয়েও ঝালদা পুরসভা দখল তৃণমূলের

সংখ্য়াগরিষ্ঠতা ছিল না তা সত্ত্বেও পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল! ১১টির মধ্য়ে ৩টি আসন পেয়েও পুরুলিয়ার ঝালদায় বোর্ড গঠন করল শাসক দল!

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : বোর্ড (Panchayat Board) গঠনের কথা ছিল বিরোধীদের! কিন্তু দলবদল আর সমর্থনের গেরোয় বদলে গেল সমীকরণ! ১১টির মধ্য়ে ৩টি আসন পেয়ে পুরুলিয়ার (Purulia) ঝালদায় (Jhalda) বোর্ড গঠন করল তৃণমূল (TMC)! এদিকে ৫ টা আসন পেয়েও বোর্ড গঠন করতে পারল না কংগ্রেস। এনিয়ে কংগ্রেস (Congress) নেতার গলায় ঝরে পড়েছে ক্ষোভ।

সংখ্য়াগরিষ্ঠতা ছিল না তা সত্ত্বেও পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল! ১১টির মধ্য়ে ৩টি আসন পেয়েও পুরুলিয়ার ঝালদায় বোর্ড গঠন করল শাসক দল! ঝালদা ১ নম্বর ব্লকের মাড়ুমসিনা গ্রাম পঞ্চায়েতের, ১১ টি আসনের মধ্যে কংগ্রেস জেতে ৫টিতে। তৃণমূল পায় ৩টি আসন। নির্দলের ঝুলিতে যায় ২টি ও অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন পায় ১টি আসন। সম্প্রতি ২ নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন। ফলে, কংগ্রেস ও তৃণমূল ২ পক্ষের হাতে থাকে ৫-৫। এরইমধ্য়ে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন তৃণমূলকে সমর্থন করে। ফলে, বোর্ড গঠন করল তৃণমূল। আর প্রধান নির্বাচিত হয়েছেন, তৃণমূলে যোগদানকারী নির্দল প্রার্থী উর্মিলা নায়েক।  

এদিকে, তৃণমূলকে সমর্থন জানালেও, এর সঙ্গে কিছু শর্তও রেখেছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। শুধু পুরুলিয়ার (Purulia) মাড়ুমসীনা গ্রাম পঞ্চায়েতেই নয়, এই প্রবণতা দেখা গেছে একাধিক জায়গায়। যেমন, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর। সেখানে সংখ্যাগরিষ্ঠ আসনে বিরোধীরা জিতে থাকার পরও, দুটো গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল। ১৯ আসনের শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতে একাই ১০টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠ হয় সিপিএম। তৃণমূল ৮টি এবং বিজেপির ঝুলিতে যায় একটি আসন। কিন্তু মঙ্গলবার বিকেলে হঠাৎ সিপিএমের দুই জয়ী প্রার্থী যোগ দেন তৃণমূলে। এর জেরে তৃণমূলের ৮টি আসন বেড়ে ১০ হয়ে যাওয়ায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় শাসকদল।         

অন্য়দিকে, ১৯ আসনের নালুয়া গ্রাম পঞ্চায়েতে ১০টি আসনে জিতে এগিয়েছিল বিরোধীরা। এর মধ্যে বিজেপি ৬টি ও সিপিএম চারটি আসনে জয়ী হয়। বাকি ৯টি আসন যায় তৃণমূলের ঝুলিতে। কিন্তু মঙ্গলের বিকেলে আচমকা জয়ী এক সিপিএম প্রার্থী তৃণমূলে যোগ দেন। আর তাতেই বদলে যায় বোর্ড গঠনের সমীকরণ! তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয় ১০। 

আরও পড়ুন: KMC: টেন্ডার না ডেকেই কাজ, পুরসভার স্কুলগুলির জন্য বর্ষাতি ও ইউনিফর্ম কেনায় দুর্নীতির অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget