এক্সপ্লোর

ব্যাট হাতে ডিজেল মেশিনে মাল্যদান, জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলের

ব্যাট হাতে ডিজেল মেশিনে মাল্যদান, জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলের

পুরুলিয়া: জেলায় জেলায় আকাশ ছোঁয়া পেট্রোপণ্যের দাম। কলকাতার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও ছবিটা একই। ডিজেলের দাম সেঞ্চুরি পার করায় কার্যত ক্ষোভে ফুঁসছে রাজ্য। এবার এই প্রতিবাদে বিক্ষোভে নামেন পুরুলিয়ার তৃণমূল নেতা কর্মীদের একাংশ। প্রতিবাদে সোমবার কার্যত অবস্থানে বসেন তাঁরা। দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল নেতা ও কর্মীরাও। 

সোমবার রঘুনাথপুর শহরের বাস স্ট্যান্ড থেকে শহরের একটি পেট্রোল পাম্প পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তাঁরা। এর পর সেই পেট্রোল পাম্পেই অবস্থানে বসেন তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকরা। মহার্ঘ্য ডিজেলের দামের প্রতিবাদ জানাতে এ দিন তাঁরা মোটর সাইকেল ঠেলে নিয়ে যান। পাশাপাশি জিজেলের সেঞ্চুরিকে কটাক্ষ করতে হাতে ব্যাট, মাথায় হেলমেট নিয়ে পেট্রোল পাম্পের ডিজেলের মেশিনের উপর মাল্যদান করেন।

এ ভাবেই দীর্ঘক্ষণ চলতে থাকে প্রতিবাদ কর্মসূচি। উল্লেখ্য, এদিন রঘুনাথপুর শহরের পেট্রল পাম্পগুলিতে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা ১৫ পয়সা ও পেট্রোলের মূল্য ১০৮ টাকা ৮৯ পয়সা।

অন্যদিকে, এই একই দিনে  খড়দায় বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। কোভিড বিধি ভঙ্গের অভিযোগে বিজেপির রাজ্য সভাপতিকে আটকাল পুলিশ। উর্দিধারীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি নেতৃত্ব। বাংলা স্পিডব্রেকার রাজ্য। প্রতিদিন লুণ্ঠিত হচ্ছে গণতন্ত্র। তোপ সুকান্ত মজুমদারের। করোনা ছড়াতেই বেশি লোক নিয়ে প্রচার। পাল্টা আক্রমণ তৃণমূলের।

আবার সেই খড়দা। উপনির্বাচনে বিজেপির প্রচার ঘিরে ফের উত্তেজনা। প্রচারের আগে আটকানো হল বিজেপির রাজ্য সভাপতিকে। দুপক্ষের মধ্যে চলল বচসা। বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গের অভিযোগ এনেছে পুলিশ। আর পুলিশের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছে গেরুয়া শিবির।  ৩০ অক্টোবর দিনহাটা, শান্তিপুর, গোসাবার সঙ্গে উত্তর ২৪ পরগনার খড়দা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 

সোমবার সন্ধেয় খড়দার বিটি রোড মোড় ও স্টেশন রোডের সংযোগস্থল থকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রচার শুরুর কথা ছিল। সেইমতো তিনি দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে এলাকায় পৌঁছতেই পুলিশ ও RAF তাঁদের আটকে দেয়। তা নিয়ে শুরু হয় বচসা। করোনা পরিস্থিতিতে প্রচারে ৫ জনের বেশি থাকা যাবে না। জানিয়ে দেয় পুলিশ।  তার প্রেক্ষিতে বিজেপি নেতারা জানান, তাঁরা কোনও মিছিল করবেন না, শুধু লিফলেট বিলি করবেন। 

শেষ পর্যন্ত বিজেপি নেতাদের প্রচারে অনুমতি দেয় পুলিশ। খড়দা স্টেশন রোড ধরে লিফলেট বিলি করেন বিজেপি নেতারা।  এর আগে খড়দায় বিজেপির প্রচারে একাধিকবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ব্যাপক ক্ষয়ক্ষতি ! ঝড়ের তাণ্ডবে ভেঙেছে ঘর-বাড়ি, মৃত্যু হয়েছে এক মহিলার, ভয়ঙ্কর পরিস্থিতি এই জেলার
ব্যাপক ক্ষয়ক্ষতি ! ঝড়ের তাণ্ডবে ভেঙেছে ঘর-বাড়ি, মৃত্যু হয়েছে এক মহিলার, ভয়ঙ্কর পরিস্থিতি এই জেলার
News Live Update : 'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
Dilip Ghosh: নিউটাউনের একটি আবাসনে কব্জি ডুবিয়ে হল ভুরিভোজ, মাছ-ভাতে মজলেন দিলীপ ঘোষ
নিউটাউনের একটি আবাসনে কব্জি ডুবিয়ে হল ভুরিভোজ, মাছ-ভাতে মজলেন দিলীপ ঘোষ
Balurghat: ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সাহায্যের হাত বাড়ালেন বিজেপি বিধায়ক
ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সাহায্যের হাত বাড়ালেন বিজেপি বিধায়ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget