এক্সপ্লোর

Purulia News: সাত দিন ধরে তাণ্ডব একা হনুমানের, বাগে আনতে ব্যর্থ বন দফতরও, পুরুলিয়ায় কার্যত গৃহবন্দি সাধারণ মানুষ

Monkey: পুরুলিয়ার (Purulia News) ২ নম্বর ব্লকের দুমদুমি এলাকার ঘটনা। বিগত সাত দিনেরও বেশি সময় ধরে ওই এলাকায় কার্যত তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে এক হনুমান।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: গ্রামের সর্বত্র দাপাদাপি একা হনুমানের (Monkey)। এই বাড়ির ছাদে, তো পর ক্ষণেই গাছের ডালে, কখনও আবার রাস্তাঘাটে, বাড়ি থেকে বেরোলেই সামনে পড়তে হচ্ছে। তার জেরে আতঙ্ক ছড়াল পুরুলিয়ার (Purulia Village) গ্রামে। আতঙ্কে কার্যতই গৃহবন্দি হয়ে রয়েছেন সেখানকার মানুষ জন। বন দফতরকে (Forest Department) খবর দিলেও, ওই একা হনুমানকে বাগে আনতে তারাও ব্যর্থ বলে জানা গিয়েছে। 

পুরুলিয়ার গ্রামে হনুমানের উপদ্রবে গৃহবন্দি মানুষ

পুরুলিয়ার (Purulia News) ২ নম্বর ব্লকের দুমদুমি এলাকার ঘটনা। বিগত সাত দিনেরও বেশি সময় ধরে ওই এলাকায় কার্যত তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে এক হনুমান। তাতে আতঙ্কে গৃহবন্দি হয়ে রয়েছেন গ্রামের মানুষ জন। হনুমানের উপদ্রবে অতিষ্ঠ হয়ে বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন এলাকার বাসিন্দারা। কিন্তু বন দফতরের লোকজন এসেও ওই হনুমানকে বাগে আনতে পারেননি বলে দাবি স্থানীয়দের। 

আরও পড়ুন: Uttarpara News: আচমকা গায়ে এসে পড়ল সবুজ তরল, চিৎকার করতেই ছুট দুষ্কৃতীর, উত্তরপাড়ায় যুবতীর উপর অ্যাসিড হামলা!

গ্রামবাসীদের দাবি, ইতিমধ্যেই ওই হনুমানের আক্রমণের মুখে পড়ে গুরুতর আহত হয়েছেন গ্রামের এক বাসিন্দা। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে। তাতেই আতঙ্ক আরও চেপে বসেছে। কিছুতেই হনুমান আতঙ্ক পিছু ছাড়ছে না। তাতে বাড়ি থেকে বেরনোই বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীদের একাংশ। 

একা হনুমানকে বাগে আনতে ব্যর্থ বন দফতরও

এ নিয়ে যোগাযোগ করা হল, বন দফতরের পাড়া রেঞ্জের রেঞ্জার বিক্রম চক্রবর্তী জানান, হনুমানটিকে বাগে আনতে সবরকমের চেষ্টা চালানো হয়েছিল। তার গতিবিধির উপরও লাগাতার নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত হনুমানটিকে কাবু করা না গেলেও, আগামী দিনে আরও তৎপরতার সঙ্গে হনুমানটিকে ধরার চেষ্টা চলবে বলে জানিয়েছেন তিনি। 

আলিপুর চিড়িয়াখানায় জন্মদিন পালন হল শিম্পাঞ্জি বাবুর

এ দিকে, কলকাতার আলিপুর চিড়িয়াখানায় মঙ্গলবার ছিল উৎসবের আমেজ। আজ ৩২ বছরে পা রেখেছে বাবু, চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় শিম্পা়ঞ্জি। আর তার খাঁচার সামনে মানুষের ভিড় জমল। ছিল তারকাদ্যুতিও। হাজির হয়েছিলেন সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, মীর আফসর আলি (Mir Afsar Ali) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।  সোশ্যাল মিডিয়ায় বাবুর কীর্তিকলাপের ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন মীর। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget