এক্সপ্লোর

Jhalda : ঝালদা পুরসভায় আস্থাভোটে হাইকোর্টের স্থগিতাদেশ, দিনও জানাল আদালত

Calcutta High Court : তাহলে কি তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ঝালদা পুরসভা? এই জল্পনার মাঝেই ৩ বিরোধী কাউন্সিলরের ৪  নভেম্বরের জারি করা নোটিস খারিজ করল কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা : ঝালদা পুরসভার (Jahlda Municipality) আজকের আস্থা ভোটে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আস্থা ভোট হবে ২১ নভেম্বর।  নির্দেশে জানাল আদালত।

৩ বিরোধী কাউন্সিলরের ৪  নভেম্বরের জারি করা নোটিস খারিজ করলেন বিচারপতি অমৃতা সিন্হা। বিরোধী কাউন্সিলরদের নোটিস খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার। সেই মামলাতেই এই নির্দেশ হাইকোর্টের।  এদিন বিরোধীরা তলবি সভা ডেকেছিল ঝালদা পুরসভায়। যার জেরে শহরজুড়ে ছিল নিরাপত্তার ঘেরাটোপ। জারি হয়েছিল ১৪৪ ধারা।

ঝালদা পুরসভার অঙ্ক

১২ আসনের ঝালদা পুরসভার ভোটে ৫টি করে আসন ছিল কংগ্রেস (Congress) ও তৃণমূলের (TMC)। ২টি আসন দখল করে নির্দল। বোর্ড গঠন নিয়ে তৃণমূল-কংগ্রেস দ্বৈরথের মধ্যে গত ১৩ মার্চ খুন হন কংগ্রেসের জয়ী প্রার্থী তপন কান্দু। তা নিয়ে চরমে ওঠে দু’দলের দ্বন্দ্ব। তার মধ্যেই নির্দল প্রার্থী, শীলা চট্টোপাধ্যায়ের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল।

পরে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে কাকা তপন কান্দুর আসনে জয়ী হন ভাইপো মিঠুন কান্দু।ওই আসন ধরে রাখলেও বোর্ড গড়তে পারেনি কংগ্রেস। গত বৃহস্পতিবার নির্দল থেকে তৃণমূলে যোগ দেওয়া শীলা চট্টোপাধ্যায় দল ছাড়েন। যদিও তৃণমূল নেতৃত্ব তা স্বীকার করেনি। তার মধ্যেই বোর্ড দখলের আশা শুরু করে কংগ্রেস। অঙ্কের হিসেবে ঝালদা পুরসভায় এখন তৃণমূলের কাউন্সিলর ৫ জন, কংগ্রেসেরও ৫। আর নির্দল ২। 

দিন কয়েক আগে এক নির্দল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস। এই পরিস্থিতিতে একজন নির্দল কাউন্সিলরের সমর্থন পেলেই ঝালদা পুরসভা দখল করতে পারবে কংগ্রেস। তাহলে কি তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ঝালদা পুরসভা? এই জল্পনার মাঝেই ৩ বিরোধী কাউন্সিলরের ৪  নভেম্বরের জারি করা নোটিস খারিজ করল কলকাতা হাইকোর্ট। ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যানের ডাকা ২১ নভেম্বরই আস্থা ভোট হবে, জানিয়ে দিল আদালত।

প্রসঙ্গত, পুরুলিয়ার (Purulia News) ঝালদায় ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তপন কান্দু। কংগ্রেস প্রার্থী তপন ১২৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী দীপক কান্দুকে, যিনি কিনা তাঁর নিজের ভাইপো। তার পর গত ১৩ মার্চ খুন হয়ে যান তপন। সঙ্গীদের সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান। এ যাবৎ ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কখনও জেতেনি তৃণমূল। ঘুরে ফিরে এই ওয়ার্ড কখনও কংগ্রেস কখনও আবার ফরওয়ার্ড ব্লকের হাতে থেকেছে। 

আরও পড়ুন- 'কয়েকজন কাজ করছেন না' নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget