এক্সপ্লোর

Purulia News: 'সব বাস বন্ধ' ? অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে ভোগান্তি যাত্রীদের

South Bengal Bus Service: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পুরুলিয়া ডিপোর অস্থায়ী কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পুরুলিয়া (Purulia) ডিপোর অস্থায়ী কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। সময়মতো বেতন ও মাসের ২৬ দিনের কাজ,সম কাজে সমবেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, গোটা রাজ্যে ৮৯ জন বরখাস্ত হওয়া কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়া, বার্ষিক বেতন বৃদ্ধি, এছাড়াও জেলার সমস্ত রুটে পুনরায় বাস পরিষেবা চালু করতে হবে। এই দাবি গুলি নিয়ে আজ থেকে কর্ম বিরতির ডাক দিল দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আইএনটিটিইউসি-র অনুমোদিত অস্থায়ী কর্মী সংগঠন।

'সমস্ত বাস অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ থাকবে' ?

আজ সকাল থেকে কোনও সরকারি বাস পথে নামনি। ফলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পুরুলিয়ার ডিপো  বিএসএস এবং ডিআরডব্লিউ কর্মীবৃন্দ। সেখানে বলা হয়েছে '২০২২ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পুরুলিয়া ডিপোর বিএসএস এবং ডিআরডব্লিউ চালক এবং পরিচালকরা কর্মবিরতি আন্দোলন শুরু করছে, এই কারণে সমস্ত বাস অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ থাকবে।' আন্তঃ জেলা পরিষেবা এই মুহূর্তে পুরুলিয়া ডিপোর বাসের সংখ্যা ১২টি। গত দু মাস আগে এই ডিপো থেকে ৩০টি রুটে বাস চলাচল করতো। দু মাসে ১২টি পরিষেবায় নেমে এসেছে। এই ডিপোতে অস্থায়ী ড্রাইভার ও কন্ডাক্টর সংখ্যা ৮৪ জন। এই ডিপো থেকে ৩০টি রুটে বাস চলাচল করার কথা যার মধ্যে জেলার মধ্যে ১০টি রুট, ও ২০টি দূরপাল্লার বাস অন্যান্য জেলায় চলাচল করে।

'চরম দুর্ভোগে পড়েছে পুরুলিয়ার যাত্রীরা'

সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছে জেলার যাত্রীরা। দূরপাল্লার বেসরকারি বাস যেমন মালদা,বহরমপুর, কলকাতা সেই অর্থে দিনের বেলায় চলাচল করে না। একদিকে কুর্মি সমাজের অবরোধের জেরে গত তিনদিন ধরে রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ। মূলত এদিন ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু অবস্থার একটুও কোনও বদল হয়নি। এখনও বন্ধ হয়ে রয়েছে ট্রেন। কারণ গোটা রেললাইন জুড়ে বসে চলছে অবরোধ। আর এতক্ষণ ধরে ট্রেন আটকে থাকায় তুমুল ভোগান্তি যাত্রীদের। পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ। এই কারণেই ওই রেললাইনে ট্রেন যাতায়াত সম্পূর্ণ স্তব্ধ। একাধিক ট্রেন বাতিলও হয়ে গিয়েছে। বারবার আলোচনার পরেও জট কাটেনি। ফলে চরম দুর্ভোগে পড়েছে পুরুলিয়ার যাত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
News Live Updates: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
Madan Mitra: 'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?
'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?
Weather Update: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget