এক্সপ্লোর

Purulia News: তৈরি হচ্ছে লাড্ডু, জ্বলবে এক লক্ষ প্রদীপ, বিশেষ পুজোর আয়োজন পুরুলিয়ায়

Ram Mandir Inauguration: কর্তৃপক্ষের দাবি আগামীকাল হাজার হাজার ভক্ত সমাগম হবে। সবাইকে মিষ্টিমুখ করানো হবে। গাওয়া ঘি দিয়ে তৈরি করা হচ্ছে ৫৫১ কেজি লাড্ডু।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: উৎসবের আবহ পুরুলিয়া (Purulia) শহরেও। সোমবার গোশালা হনুমান মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বিশেষ পুজো। সন্ধেয় জ্বালানো হবে এক লক্ষ প্রদীপ। প্রদীপ তৈরির জন্য শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত কারিগররা। তৈরি করা হচ্ছে ৫৫১ কেজি লাড্ডু।

বিশেষ পুজোর আয়োজন: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উৎসবের রূপ নেবে পুরুলিয়া শহর। পুরুলিয়া শহরের গোশালা হনুমান মন্দির প্রাঙ্গনে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সন্ধেয় এক লক্ষ প্রদীপ জ্বালানো হবে। জোর কদমে চলছে প্রদীপ তৈরির কাজ। চূড়ান্ত ব্যস্ত কারিগররা। প্রদীপ জ্বালানোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ ব্যারিকেড। কর্তৃপক্ষের দাবি আগামীকাল হাজার হাজার ভক্ত সমাগম হবে। সবাইকে মিষ্টিমুখ করানো হবে। গাওয়া ঘি দিয়ে তৈরি করা হচ্ছে ৫৫১ কেজি লাড্ডু। লাড্ডু তৈরির জন্য ব্যস্ত কারিগরেরা। 

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের মেজাজ এরাজ্যেও। হুগলির বাঁশবেড়িয়ার হনুমান মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তৈরি হচ্ছে ৫১ হাজার প্রসাদী লাড্ডু। এলাকার মহিলারাই লাড্ডু বানানোর কাজে হাত লাগিয়েছেন। বাঁশবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কলতলায় এই হনুমান মন্দির। শিব, রাধা-কৃষ্ণ ছাড়াও মন্দিরে অধিষ্ঠিত রাম, সীতা, লক্ষ্মণ। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আগামীকাল বাঁশবেড়িয়ার এই হনুমান মন্দিরে বিশেষ পূজার্চনার পাশাপাশি হোম-যজ্ঞও হবে। সব শেষে বিলি করা হবে ৫১ হাজার প্রসাদী লাড্ডু।

অন্যদিকে জলপাইগুড়িতে কনকনে ঠান্ডার মধ্যেই দিনবাজার এলাকায় ঢেলে বিক্রি হচ্ছে জয় শ্রীরাম লেখা পতাকা। দাম ২০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা। উন্মাদনা এতটাই যে, পতাকা কিনতে দরদামও করছেন না ক্রেতারা। শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। বাঁকুড়ার খাতড়া এটিম গ্রাউন্ডে এদিন নিজে হাতে যজ্ঞ কুণ্ড সাজিয়ে নিজে হাতে তার প্রতিষ্ঠা পুজো সারলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় প্রদীপ প্রজ্জ্বলনের জন্য তারকেশ্বর বিধানসভা এলাকায় মানুষের হাতে মাটির প্রদীপ তুলে দিলেন বিজেপি কর্মীরা।                                    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata Police: কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ভাঙল তোরণ, আহত অ্যাডিশনাল CP

সেরা শিরোনাম

Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget