এক্সপ্লোর

Gold Shop Dacoity: একবছরে তিন বার ডাকাতি, ফের টার্গেট সেনকো গোল্ড

West Bengal News: ২০২৩ সালের ২৯ অগাস্টের পর ২০২৪ সালের ৯ জুন, রাজ্যে আরও এক সোনার দোকানে ডাকাতির ঘটনা।

কলকাতা: একবছরেরও কম সময়ের মধ্যে তিনবার। ফেল সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনা। পুরুলিয়া, রানাঘাটের পর রানিগঞ্জে ডাকাতির ঘটনায় আতঙ্ক। আর এখানেই প্রশ্ন উঠছে কেন বারবার টার্গেট করা হচ্ছে সোনার দোকান (Gold Shop Dacoity)? 

ফের সোনার দোকানে ডাকাতি: গতবছর ২৯ অগাস্ট প্রায় একই সময়ে প্রথমে পুরুলিয়া এবং তারপর রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনার বছর ঘোরার আগেই ওই সংস্থার আরও এক শোরুমে ডাকাতির ঘটনা ঘটল। এদিন রানিগঞ্জের শোরুমে লুটপাট করে গুলি চালাতে চালাতে পালায় দুষ্কৃতীরা। পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলির লড়াইয়ের ছবি ধরা পড়ে সোনার দোকানের বাইরের সিসি ক্যামেরায়। একপক্ষ অপর পক্ষকে দেখে গুলি ছুড়তে থাকে। পুলিশের ছোড়া গুলিতে আহত হয়ে লুটিয়ে পড়ে এক দুষ্কৃতী। গুলির লড়াইয়ের সময় বুলেট এসে লাগে সোনার দোকানের সামনে রাখা গাড়ি এবং বাইকেও। রাস্তার উপরও ছড়িয়ে যায় গুলির খোল। এনকাউন্টারে রক্তাক্ত হলেও শেষপর্যন্ত বাইকে চড়ে পালিয়ে যায় অভিযুক্ত। প্রাথমিকভাবে জানা গিয়েছে এদিন কয়েক লক্ষ টাকার গয়না লুট করেছে তারা। 

কী ঘটেছিল রানাঘাট এবং পুরুলিয়ায়? 

২০২৩ সালের ২৯ অগাস্ট, ভরদুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। লুট করা হয় প্রায় ৯০ শতাংশ গয়না। পালানোর সময় পুলিশের সঙ্গে কার্যত গুলির লড়াই চলে দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ হন এক জন, জখম হন আরও একজন। ধাওয়ার করে ৪ জনকেই ধরে ফেলে পুলিশ। জানা যায়, আগ্নেয়াস্ত্র নিয়ে শোরুমে ঢোকে ওই ডাকাত দল। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া কর্মীদের। ফোন ব্যবহার করতেও বারণ করা হয়। শোরুমের ভেতরে এবং বাইরে ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাতে জখম হন শোরুমের কর্মীদের মধ্যে কয়েকজন। ওইদিন প্রায় একইসময়ে ৭ জনের ডাকাত দল চড়াও হয় পুরুলিয়ার সেনকো গোল্ডের শোরুমে। সেই সময় জানা যায়, প্রায় ৮ কোটি টাকার গয়না লুট করেছে তারা। গত বছরের এই দুই ডাকাতির ঘটনায় পুলিশ তদন্তে নেমে ঘটনার সঙ্গে বিহারের একটি গ্যাংয়ের যোগসূত্র পেয়েছিল। তখন বিহারের বাসিন্দা বেশ কয়েক জনকে গ্রেফতারও করে পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Abhishek Banerjee:'বাংলার মানুষের কাছে ঋণী, আরও দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে' বার্তা অভিষেকের

সেরা শিরোনাম

Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
Suvendu Adhikari: তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
Kunal Ghosh: লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

ভিডিও

Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের
Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget