এক্সপ্লোর

Purulia : প্রায় এক সপ্তাহ ধরে মিলছে না পানীয় জল ! নিতুড়িয়া-বাঁকুড়া রাজ্য সড়কে অবরোধ

Road Blocked with demand of drinking water : দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু অবরোধকারীদের শান্ত করতে পারেনি...

হংসরাজ সিংহ, সাঁতুড়ি (পুরুলিয়া ) : ভরপুর শীতেও যেন গ্রীষ্মের দশা! একটু পানীয় জলের জন্য হাহাকার (Water Crisis) উঠল চরমে। ঠিকমতো পরিষেবা না পাওয়ায় এবার আন্দোলনের পথে হাঁটলেন পুরুলিয়ার (Purulia) সাঁতুড়ি ব্লকের বালিতোড়া গ্রামের বাসিন্দারা। পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে নিতুড়িয়া-বাঁকুড়া রাজ্য সড়কের বিলতোড়া গ্রামের কাছে অবরোধ করলেন এলাকার মানুষজন। 

দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু অবরোধকারীদের শান্ত করতে পারেনি। এর পরে ঘটনাস্থলে আসেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা। তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। পরে সাঁতুড়ি থানা থেকে পুলিশবাহিনী এসে এলাকার মানুষজনকে প্রতিশ্রুতি দিলে তুলে নেওয়া হয় অবরোধ।

আরও পড়ুন ; পুনর্নিমাণের কয়েকদিনের মধ্যেই বেহাল দশা রাস্তার, দুর্নীতির অভিযোগ

দুই শতাধিক মানুষের বসবাস সাঁতুড়ি ব্লকের বিলতোড়া গ্রামে। একসময় সেখানে রাস্তার ধারের পোস্ট থেকে গ্রামের মানুষজন নলবাহিত পানীয় জল সংগ্রহ করতেন। কয়েক মাস আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, চার মাসের বেশি সময় ধরে বাড়ি-বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হলেও, একদিনের জন্যও সেখানে জল আসেনি। উপরন্তু, ছয়-সাতদিন ধরে রাস্তার ধারের পোস্ট থেকে যে জল সরবরাহ হত, সেটাও বন্ধ হয়ে গেছে। সামান্য জলের জন্য মানুষ নাকাল হচ্ছিলেন।

এনিয়ে স্থানীয় প্রশাসন সহ জনস্বাস্থ্য কারিগরি দফতরকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এলাকার মানুষজন মঙ্গলবার সকাল থেকে অবরোধ শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ। পুলিশ এসে প্রথমে পরিস্থিতি সামাল দিতে পারেনি। জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে এলে উত্তেজনা চরমে ওঠে। তাঁদের ঘিরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। ৬ ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে জনস্বাস্থ্য কারিগরি আধিকারিক দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার পর তুলে নেওয়া হয় অবরোধ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
2nd Hooghly Bridge: ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget