এক্সপ্লোর

R G Kar Protest: পথে চিকিৎসকদের রাতজাগা আন্দোলন, পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ

R G Kar News: অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর জন্য অপেক্ষা। নতুন ভোরের অপেক্ষায় রাতের পর রাজ জাগা।

কলকাতা: যে ছবি দেখা গিয়েছিল লালবাজার অভিযানের সময়, সেই ছবি ফিরল স্বাস্থ্যভবনের (Swathbhawn) সামনে। আন্দোলনরত চিকিৎসকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সাধারণ মানুষ। কেউ নিয়ে এসেছেন জল, কেউ চা, কেউ এনেছেন শুকনো খাবার বা ফল। তাতেই জমেছে পাহাড়। এখন আর খাবার পাঠাবেন না, অনুরোধ করেছেন আন্দোলনকারীরা। বলছেন, কেউ চাইলে খেয়ে যেতে পারেন। 

চিকিৎসকদের দিকে সাহায্যের হাত: অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর জন্য অপেক্ষা। নতুন ভোরের অপেক্ষায় রাতের পর রাজ জাগা। সময় যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। আন্দোলন যত তীব্র হচ্ছে, ততই আন্দোলনকারীদের সঙ্গে মিশে যাচ্ছে সাধারণের স্বর। ফিয়ার্স লেনের ছবি ফিরল স্বাস্থ্য ভবনের সামনে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় অন্য মাত্রা পেল চিকিৎসকদের রাতজাগা আন্দোলন। জুনিয়র ডক্টর্স ফোরামের পাশাপাশি চিকিৎসকদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আনা হয় খিচুড়ি, আলুর দম। রাতজাগা জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে কাজের শেষে নতুন কাজে নেমে পড়েন ফুড ডেলিভারি বয়দের একাংশ। চাঁদা তুলে আন্দোলনকারীদের জন্য ব্যবস্থা করেন শুকনো খাবার ও জলের। তরুণ থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধ, একে একে পাশে এসে দাঁড়ান অনেকেই।                        

বুধবার কাকভোরে গরম চা আর বিস্কুট নিয়ে পৌঁছন বিরাটির বাসিন্দা তনুজা কুণ্ডু। যাদবপুরের দেবশ্রী নন্দীর সঙ্গে বেড়ানোর সূত্রে আলাপ গড়িয়ার রুমা দত্তর। দুই গৃহবধূ নিয়ে আসেন ওআরএস আর জল। যাদবপুরের বাসিন্দা দেবশ্রী নন্দী বলেন, "আমরা কিছু ওআরএস, জলের বোতল কিনেছিলাম কালকে রাতে। কিন্তু নিরাপদ বোধ করিনি যে, একা আসব, দিয়ে বাড়ি ফিরে যাব। দিদিও বেরোতে পারবে না, অনেক দূরে। ওইজন্য আজ ভোরবেলা বেরিয়েছি দু'জনে সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে দু'জনে এসেছি।'' শেষে পরিস্থিতি এমন হয় যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ঘোষণা করতে বাধ্য় হন, যে আর খাবার দরকার নেই। আবেগ-ভালবাসা-পাশে থাকা, এভাবেই সাধারণ মানুষ বুঝিয়ে দিলেন চিকিৎসকদের এই লড়াইয়ে তাঁরাও আছেন সমানভাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Midnapore: কয়েক দফায় হাজার হাজার টাকা সাফ, এবার সাপের খেলা দেখিয়ে প্রতারণার অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget