এক্সপ্লোর

West Midnapore: কয়েক দফায় হাজার হাজার টাকা সাফ, এবার সাপের খেলা দেখিয়ে প্রতারণার অভিযোগ

Fraud Case: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পাকুড়সেনি গ্রামে প্রায় সাপের খেলা দেখাতে অপরিচিত ব্যক্তি সাপ নিয়ে খেলা দেখাতে যায়।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: সাপের খেলা দেখিয়ে প্রতারণার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে। অভিযোগ, নারায়ণগড় থানা এলাকায় ৮১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাপুড়িয়া। বাড়ির অমঙ্গলের কথা জানিয়ে কয়েকদফায় ওই টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। 

প্রতারণার অভিযোগ: গত জুলাই মাসে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পাকুড়সেনি গ্রামে খেলা দেখাতে বেশ কয়েকটি পরিবার যায়। অভিযোগ সাপুড়ে জানায়, পরিবারের পুরুষ না থাকায় মহিলাদের পরিবারে অমঙ্গল হতে পারে। পাশাপাশি বাস্তুদোষ রয়েছে বলেও জানায় ওই সাপুড়ে। অভিযোগ এই কারণে সন্তানদের ক্ষতি হতে পারে বলে ভয় দেখানো হয়। অভিযোগ সাপুড়ে জানায়, এই দোষ কাটানোর জন্য বাস্তু মঙ্গল কামনায় পুজো করতে হবে। এরপর মঙ্গল কামনায় পুজোর নামে কয়েক দফায় টাকা হাতিয়ে নেয়। 

অভিযোগ ওই সাপুড়ে জানায় পুরুষদের এই কথা জানানো যাবে না, তাহলে ক্ষতি হয়ে যাবে। প্রথম দফায় ১২ হাজার টাকা পাঠান ওই গ্রামের বাসিন্দা দেবী প্রধান। রীতিমতো গয়না বন্ধক রেখে টাকা দিতে থাকেন ওই মহিলা। অভিযোগ, এরকম প্রতি নিয়ত ফোন করে বাড়ির অমঙ্গলের কথা জানিয়ে একাধিক ফোন পে নম্বরে সাত দফায় মোট ৮১ হাজার টাকা নিয়ে নেয় ওই সাপুড়িয়া। অভিযোগ, এরপর ওই সাপুড়িয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ফোন অফ ছিল। সন্দেহ হওয়ায় পরিবারের পুরুষদের জানান বিষয়টি। দেবী প্রধানের স্বামী অনুপ প্রধান নারায়ণগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। সাপুড়িয়ার খোঁজ শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।     

অভিযোগকারী, অনুপ প্রধান বলেন, "আমি বাড়িতে ছিলাম না। সেই সময় সাপুড়িয়া এসে সাপের খেলা দেখিয়ে অমঙ্গল হবে বলে আমার স্ত্রীকে জানায়। ফোন নম্বর দিয়ে চলে যায়। ওই নম্বরে টা্কা পাঠালে মঙ্গলের কাজ শুরু হবে বলে জানায়। আমার স্ত্রীর সমস্ত সোনাদানা বন্ধক রেখে সাত দফায় ৮১ হাজার টাকা ফোন পেতে পাঠিয়ে দেয়। কিন্তু ফোনে তাকে পাওয়া না যাওয়ায় সন্দেহ হয়। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।''                     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: North Bengal Medical College: থ্রেট কালচারের অভিযোগ, বহিষ্কারের পরেও কমল শাস্তি ৫ পড়ুয়ার

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Malda News: ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget