এক্সপ্লোর

R G Kar Sandip Ghosh : ভূমিকম্প হলেও সন্দীপের চেয়ার নাড়ানো অসম্ভব? কীভাবে বারবার পদে ফেরেন তিনি?

Sandip Ghosh : কোন কারণে বারবার বদলি হলেও পুরনো পদে ফিরে এসেছেন সন্দীপ ঘোষ? পিছনে কি কাজ করেছে কোনও বড় প্রভাব? 

রাজ্য়ে সরকারি চিকিৎসক মহলে সন্দীপ ঘোষ বেশ প্রভাবশালী বলেই পরিচিত । অনেকেই বলে থাকেন, ভূমিকম্প হলেও তাঁর চেয়ার নাড়ানো অসম্ভব। এতটাই শক্ত খুঁটি । 

২০২১ সালে প্রথমবার আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন সন্দীপ ঘোষ।  ২০২৩ সালের ৩১ মে, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক হিসেবে বদলি করে স্বাস্থ্যভবন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়, উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে। কিন্তু, শোনা যায় সন্দীপ ঘোষ অধ্যক্ষের ঘরে তালা দিয়ে চলে যাওয়ায়, নতুন অধ্য়ক্ষ এসেও দায়িত্ব নিতে পারেননি। এরই মধ্যে নাটকীয়ভাবে সেদিন দুপুরেই স্বাস্থ্যভবন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বদল হচ্ছে না। ওই পদে থাকবেন সন্দীপ ঘোষই।  এর মাস তিনেকের মধ্যে, গতবছর সেপ্টেম্বরে অধ্যক্ষ বদলি ঘিরে ফের চাপানউতোর তৈরি হয় আরজি কর মেডিক্যাল কলেজে। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে, অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক পদে বদলি করা হয়।  তাঁর জায়গায় অধ্যক্ষ পদে বসানো হয় বারাসাত মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে। কিন্তু এবারও মাত্র কয়েক দিনের মধ্যেই তাঁকে ফের আর জি কর মেডিক্য়াল কলেজে ফেরানো হয়। আর এবার সেই সন্দীপ ঘোষ এতবড় বিতর্কের পর সকালে আর জি কর মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষ পদ থেকে ইস্তফা দিলেন। বিকেলে তাঁকে কলকাতার আরেক বড় মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষ পদে বসিয়ে দিল সরকার ।

তাৎপর্যপূর্ণভাবে এবারও আরজি কর মেডিক্যালের পদত্যাগী অধ্যক্ষের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সন্দীপ সোমবারই পদত্যাগ করার পর মুখ্যমন্ত্রী বলেন, ' প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন। বলছিলেন আমার বাড়িতেও তো বাচ্চারা আছে। যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে। তা আমরা তাঁকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না। আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়।' 

এখানেই প্রশ্ন উঠতে শুরু করে, কোন কারণে বারবার বদলি হলেও পুরনো পদে ফিরে এসেছেন সন্দীপ ঘোষ? পিছনে কি কাজ করেছে কোনও বড় প্রভাব? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 আরও পড়ুন :

রাত জেগে পাহারায় পড়ুয়ারা, সন্দীপের 'নো এন্ট্রি', অনড়  ন্যাশনাল মেডিক্যাল, আজ দায়িত্ব নিতে এলেই ধুন্ধুমার?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget