এক্সপ্লোর

R G Kar Incident Update: 'এখন ভুলিয়ে দেওয়ার রাজনীতি, কিন্তু ভুলতে দেব না', আর জি করকাণ্ডের বর্ষপূর্তিতে ফের প্রতিবাদের গর্জন; একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

R G Kar Case: প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ফের একবার প্রতিবাদে শামিল হওয়ার আবেদন জানানো হয়েছে।

কলকাতা : "ওই রাতটাতে আমরা কোনও দিন ঘুমাতে পারব বলে মনে করি না। যতদিন না আমরা ন্যায়বিচার পাই, যতদিন না অভয়া ন্যায়বিচার পায়।" কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা অর্থাৎ আর জি করকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা করতে গিয়ে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন দেবাশিস হালদার। পরের মাসেই আর জি কর কাণ্ডের এক বছর। সেকথা মাথায় রেখেই এদিন ফ্রন্টের তরফে নানা কর্মসূচির কথা ঘোষণা করা হয়। এর পাশাপাশি তারা প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ফের একবার প্রতিবাদে শামিল হওয়ার আবেদন জানায়।

কর্মসূচি প্রসঙ্গে দেবাশিস হালদার বলেন, "৮ ও ৯ অগাস্টের মাঝে যে রাত, সেই রাতে ১২টা থেকে ৪টে আমরা রাস্তায় থাকব। তার আগে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল হবে। তারপর গোটা রাতটা আমরা শ্যামবাজারে থাকব। শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি থাকবে। সেটা স্ট্রিট পেন্টিং, নাটক, গান, সাংস্কৃতিক নানা জিনিস হতে পারে। তার মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা এবং নাগরিক সমাজের প্রত্যেকে রাখবেন। যাঁরা কলকাতায় সবাই আসতে পারছেন না, তাঁদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে, সেই রাত যেদিন আমাদের সহকর্মী বোনের চিৎকারকে থামিয়ে দেওয়া হয়েছিল, সেই রাতে আবার আমরা জাগব। আবার আমরা মশালের আগুন জ্বালাব। আবার চিৎকার করব। আমাদের কাছে মূল হাতিয়ার, স্মৃতি। কেননা এখন মূল রাজনীতিটা কী বলুন তো, ভুলিয়ে দেওয়া। আচ্ছা, সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু সবাই ভুলে গেছে। আসলে যে আমরা কেউ ভুলিনি, কেউ ভুলতে পারব না, কেউ ভুলতে দেব না...সেই জায়গাটা রাখার জন্য সেইদিন রাতের বেলায়..সেটা 'রাত দখল' বলুন 'রাত জাগা' বলুন যে নামেই ডাকুন, সেই নামেই আমরা রাস্তাই থাকছি। সেই গ্রাফিটিগুলো যেগুলো অথরিটি গোটা কলকাতাজুড়ে মুছে দিয়েছে, সেগুলো আবার ফিরিয়ে আনব আমরা। আমাদের আবেদন থাকবে, প্রত্যেকে যাতে সেই প্রতিবাদের চিহ্নগুলো ফিরিয়ে আনেন।"

তিনি আরও বলেন, "তার পরদিন সকালে রাখিবন্ধন রয়েছে। তা মাথায় রেখে যাঁরা নিজস্ব কর্মসূচি নেবেন, সেই কর্মসূচিটা। ৯ অগাস্ট শনিবার বিকালে আর জি করে 'ক্রাই অফ দ্য আওয়ারের' সামনে জমায়েতের ডাক দিয়েছি। সেই জমায়েতটা মূলত থ্রেট কালচার, রেপ কালচার ...এর বিরোধী একটা অবস্থান। সেই অবস্থান আমরা 'ক্রাই অফ দ্য আওয়ারের' সামনে করতে চাই। দু'টি জায়গাতেই কেবলমাত্র জুনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা মেডিক্যাল পড়ুয়ারাই নন, প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যাঁরা প্রথম দিন থেকে আন্দোলনের সঙ্গে রয়েছেন, তাঁরা প্রত্যেকে নিজের নিজের মতো করে যোগ দেবেন এই আবেদন জানাতে চাই।"    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget