এক্সপ্লোর

R G Kar News: কত সিসিটিভি সচল রয়েছে? আর কোথায় বসানো যাবে? তৎপরতা শুরু আর জি করে

R G Kar CCTV: চিকিৎসক ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর, খালপাড়ের মেডিক্যাল কলেজ চত্বরে CCTV নজরদারি নিয়ে প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে।

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ (R G Kar Medical College) চত্বরে সিসিটিভি (CCTV) নিয়ে তৎপরতা। হস্টেল-সহ বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো আছে। বিভিন্ন জায়গা পরিদর্শন করে চিহ্নিত করতে শুরু করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

শুরু তৎপরতা: প্রাণের বিনিময়ে ফিরল সচেতনতা? বিলম্বিত বোধোদয়ের পুনরাবৃত্তি আর জি কর-কাণ্ডেও। ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর, খালপাড়ের মেডিক্যাল কলেজ চত্বরে CCTV নজরদারি নিয়ে প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে। আর জি কর মেডিক্যালে হস্টেল-সহ বিভিন্ন জায়গায় CCTV লাগানো আছে। কোথায় কোথায় তা বসানো আছে? তার কতগুলি সচল আছে? গুরুত্বপূর্ণ আর কোন কোন স্ট্র্যাটেজিক পজিশনে CC ক্যামেরা বসানো যেতে পারে, বিভিন্ন জায়গা পরিদর্শন করে তা চিহ্নিত করা শুরু করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। আর জি মেডিক্যালে আরও CC ক্যামেরা বসানোর জন্য ৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে স্বাস্থ্য দফতর। 

গত ৯ অগাস্ট চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা ঘটে আরজি করে। এই ঘটনায় কলকাতা পুলিশেরই এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ এবং ব্লু-টুথ হেডফোনই ধরিয়ে দেয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর মেলে, গোটা ঘটনাটি ঘটে রাত তিনটের পর। এ প্রসঙ্গে ব্লু-টুথ যুক্ত নেক ব্যান্ড ছাড়াও চেষ্ট ডিপার্টমেন্টের সিসিটিভি ফুটেজে রাতে সঞ্জয় রায়ের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, রাত তিনটে নাগাদ এক রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলতে মহিলা চিকিৎসকের কাছে আসেন এক জুনিয়র ডাক্তার। তাঁর দাবি, তিনি দেখেন লাল রঙের একটি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমোচ্ছেন মহিলা চিকিৎসক। 

জরুরি বিভাগের বিল্ডিয়ের চারতলায় রয়েছে চেষ্ট মেডিসিন বিভাগ। গেট দিয়ে ঢুকে বা-দিকে প্রথমেই রয়েছে একটি স্টোর রুম। তারপর পর একে একে মেল ও ফিমেল ওয়ার্ড। অন্যদিকে গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে সেমিনার হল, যেখানে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, চেষ্ট মেডিসিন বিভাগে ঢোকার গেটের ওপরে একটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরায় রাত তিনটের পর ৪-৫ জনের গতিবিধি লক্ষ্য করা যায়। যার মধ্যে দেখা যায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেও। এই ফুটেজ দেখার পরই, সেই চার-পাঁচ জনকে ডেকে পাঠানো হয়। ঘটনার পরের রাতেই আটক করে আনা হয় সঞ্জয়কে। পুলিশ সূত্রে খবর, জেরায় বাকিরা সন্তোষজনক উত্তর দিলেও, সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তাকে জিজ্ঞাসা করা হয়, ওত রাতে ওই বিভাগে সে কী করতে গেছিল? উত্তরে সঞ্জয় জানায়, এক রোগীর খোঁজখবর নিতে। কিন্তু ওই রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, সঞ্জয় সেখানে যায়নি। এরপরই জেরায় ভেঙে পড়ে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। স্বীকার করে নেয় অপরাধ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: কারা ডিউটিতে ছিলেন তাণ্ডবের রাতে? আরজি কর কাণ্ডে তথ্য চাইল পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget