এক্সপ্লোর

R G Kar Protest: 'আমরা মাকে বাঁচাতে এসেছি,' আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে সরব প্রাক্তনীরাও

R G Kar News: আর জি কর মেডিক্য়াল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছে, সোমবার তার পাশে দাঁড়ালেন বর্ষীয়ান চিকিৎসকরাও।

কলকাতা: আর জি কর হাসপাতালে গিয়ে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিলেন, কলেজের প্রাক্তনী, অশীতিপর চিকিৎসকরা। অন্য়দিকে, আর জি কর হাসপাতালের ঘটনায় একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসনের ভূমিকা। দিকে-দিকে চলছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পুলিশি সমন নিয়ে আরও জোরাল হল প্রতিবাদ। মুখ খুললেন, শহরের বিশিষ্ট চিকিৎসকরা। 

আর জি কর মেডিক্য়াল কলেজে নৃশংস ঘটনার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছে, সোমবার তার পাশে দাঁড়ালেন বর্ষীয়ান চিকিৎসকরাও। চিকিৎসক ও আর জি করের প্রাক্তনী তৃষিত রায় বলেন, "ছাত্র-ছাত্রীরা আমাদের ছেলে-মেয়ের সমান, তাঁরা কেমন আছে? তাঁদের শরীর স্বাস্থ্য, তাঁদের একটু দেখতে এসেছি।'' আরেক প্রাক্তনীর কথায় , "১৯৬৪ আমি প্রথম বর্ষে যোগদান করেছিলাম এখানে ১৯৬৯ সালে পাস করেছি, আমরা এসেছি এখানে, জাস্টিস চাইতে এসেছি, জাস্টিস, আমাদের নাতি-নাতনিদের জন্য।''

অশক্ত শরীর। কিন্তু আর ঘরে বসে থাকতে পারেননি আর জি কর মেডিক্য়াল কলেজের বহু প্রাক্তনী। জুনিয়র ডাক্তারদের সঙ্গে গলা মিলিয়ে, প্রাক্তনীদের গলাতেও একই সুর, we want justice।আর জি কর মেডিক্যাল কলেজের এক প্রাক্তনী বলছেন, "১৯৬৪ সালে আমরা প্রথম বর্ষে যোগদান করেছিলাম, আমার ছোট ছোট ভাই, সন্তানদের সুরক্ষা যেন থাকে, আমাদের কন্যা সন্তান, তাঁদের যেন সুরক্ষা থাকে, তাই বিচার চাইতে এসেছি।'' ডা. সুমিতা চট্টোপাধ্যায় আরজি করের প্রাক্তনী। তিনি বলেন, "আমি ১৯৬৮ সালে প্রথম বর্ষে যোগদান করেছিলাম। স্কুল হচ্ছে আমাদের প্রথম মা, দ্বিতীয় হচ্ছে আর জি কর, এটা আমার দ্বিতীয় এবং সারা জীবনের সঙ্গী মা, এখানে কি না এসে পারা যায়?''

এদিকে আর জি কর-কাণ্ডে তোলপাড় রাজ্য থেকে দেশ। বিচার চেয়ে বাড়ছে প্রতিবাদের ঢেউ। আজ স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন ABVP. অন্যদিকে, চিকিৎসকদের পুলিশি তলব নিয়ে তোলপাড়, বিক্ষোভের মধ্যেই, আজ লালবাজার অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস। জোড়া প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি আজ নজরে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট। চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় দেশের সর্বোচ্চ আদালত যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে, আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে তার শুনানি হওয়ার কথা। অন্যদিকে, CP-র CBI হেফাজতের পক্ষে সওয়াল করে পুলিশের জোড়া সমন পাওয়ার পর, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar Protest: চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদ, একই সারিতে হাঁটলেন ফিরদৌস, ঋজু ও তরুণজ্যোতিরা

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget