এক্সপ্লোর

R G Kar Protest: চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ, দেশজুড়ে আন্দোলন

R G Kar Hospital: আরজি কর মেডিক্যালে আন্দোলন অব্যাহত। বিচারবিভাগীয় তদন্তের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আন্দোলনের আঁচ সারা দেশে।

কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দেশজুড়ে চিকিৎসকদের প্রতিবাদ। দিল্লি, মুম্বই, পাটনা, নাগপুর সর্বত্রই পথে নেমেছেন চিকিৎসকরা। RG কর মেডিক্যালের আন্দোলনকারীদের সহমর্মিতা জানাতে বিভিন্ন হাসপাতালে বন্ধ রাখা হল আউটডোর পরিষেবা। 

দেশজুড়ে চিকিৎসকদের প্রতিবাদ: RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার অভিঘাত কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। রাজ্যে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের অন্যতম দাবি, নৃশংস খুনের ঘটনার সঠিক বিচার চাই একই দাবি উঠেছে বিভিন্ন রাজ্যের চিকিৎসক সংগঠন ও চিকিৎসকদের তরফে। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (FAIMA)মঙ্গলবার দেশজুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দেয়। জরুরি বা আপৎকালীন পরিষেবা ছাড়া অন্য পরিষেবা বন্ধ রাখা হয়। CBI তদন্তের দাবি ওঠে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। বিক্ষোভে সামিল হন পাটনা AIIMS-র চিকিৎসকরাও। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে পথে নামেন নাগপুরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। মুম্বইয়ে হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়।

খাস কলকাতায় সরকারি মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় জাতীয় রাজনীতিতেও তোলপাড় পড়ে গিয়েছে। X হ্যান্ডলে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। পোস্টে তিনি লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের নজরদারিতে পশ্চিমবঙ্গে যা ঘটেছে তা নির্ভয়ার দ্বিতীয় অধ্যায়ের থেকে কিছু কম নয়। এখন স্পষ্ট যে, এটা শুধু ধর্ষণ নয়, গণধর্ষণের ঘটনা। তথ্য প্রমাণ তাই ইঙ্গিত করে। কিন্তু শুধু একজন গ্রেফতার হয়েছে। তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকায় বাকি অভিযুক্তদের সুরক্ষা দেওয়া হচ্ছে। তৃণমূল সরকারের তদন্ত কমিটিতে ইন্টার্ন ও শাসক-ঘনিষ্ঠদেরই রাখা হয়েছে। সেই জন্য তারা কিছু লুকোতে চাইছে।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে দেখা করে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের সঠিক তদন্ত দাবি করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল। প্রাক্তন আইনমন্ত্রী ও বিজেপি রবিশঙ্কর প্রসাদ বলেন, "একজন মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুন করা হল। সারা দেশের চিকিৎসকরা রাস্তায় নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হলটা কী? আপনার রাজত্বে তো বিরোধীরা আক্রান্ত হয়েই থাকেন। এখন চিকিৎসকরাও সুরক্ষিত নন?''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Doctor's Death: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget