এক্সপ্লোর

R G Kar Protest: ফাস্ট ট্র্যাক কোর্টে ধারাবাহিক শুনানি হোক: সুবর্ণ গোস্বামী

R G Kar News: বিচারের দাবিতে রাজপথে জন-গর্জন। এবার রাত থেকে ভোর দখল। কলকাতা থেকে জেলা, ফের আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ।

কলকাতা: রবিবাসরীয় রাজপথে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আগামীকাল সুপ্রিমকোর্টে  ধর্ষণ-খুন মামলার শুনানি রয়েছে। আর এদিনের প্রতিবাদ মিছিল থেকে ফাস্ট ট্র্যাক কোর্ট শুনানির কথা বললেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। 

 

বিচারের দাবিতে রাজপথে জন-গর্জন। এবার রাত থেকে ভোর দখল। কলকাতা থেকে জেলা, ফের আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। এদিন ডা. সুবর্ণ গোস্বামী বলেন, "এটা বিরলতম ঘটনা। আমাদের দাবি থাকবে যেহেতু ডিউটিরত অবস্থায় চিকিৎস খুন ধর্ষণ খুনের ঘটনায় প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্ট করে বিচার হোক। দরকার হলে রোজ শুনানি হোক। ২৫, ৩০, ৪০ যতদিন লাগে লাগুল। অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিক। কিন্তু সেটা যেন দীর্ঘদিন না হয়। ধারাবাহিক শুনানি হোক। দ্রুত বিচার চাই এবং ন্যায় বিচার চাই। 

আর জি কর কাণ্ডের ঠিক ১ মাসের মাথায়, সোমবার, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। গোটা রাজ্যের নজর সেদিকে। তার আগে রবিবার উত্তর থেকে দক্ষিণ, বিচারের দাবিতে গর্জে উঠল কলকাতা। এদিন, NRS মেডিক্য়াল কলেজ থেকে ধর্মতলা, সুবিচারের দাবিতে মিছিলের ডাক দেয় জয়েন্ট প্লাটফর্ম ফর ডক্টরসরা।  রবিবার আর জি কর হাসপাতালের সামনে মানববন্ধন করেন জুনিয়র চিকিৎসকরা। গড়িয়াহাট থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয় কলকাতার ৫২ টি স্কুলের প্রাক্তনীরা। রাসবিহারী অ্য়াভিনিউতে মানব-বন্ধন করেন বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। রাসবিহারীতেও মিছিলে অংশ নেন, নিহত তরুণীর মা-বাবা। নির্যাতিতার বাবা বলেন, "আজকে এত লোকের জমায়েত দেখে একটা জিনিস আমি বুঝতে পারছি, বিচার আমরা পাবই। এত লোকের চাওয়া কখনও মিথ্য়া হবে না। যাঁরা এই বিচারের জন্য় রাস্তায় নেমেছেন, তাঁদের আমি আমার পরিবারের সদস্য় হিসেবে মনে করছি।''

এদিন সল্টলেকেও বিচারের দাবিতে মিছিল করেন স্থানীয় বাসিন্দা ও একাধিক স্কুলের প্রাক্তনীরা। হাওড়াতেও পথে নামেন ২৫টি স্কুলের প্রাক্তনীরা। বিচারের দাবিতে কুমোরটুলিতে পথে নামেন শিল্পীরা। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে হেদুয়া থেকে কলেজস্ট্রিট পর্যন্ত মিছিল করেন রিকশ চালকরা। উত্তর কলকাতায় বিবেকানন্দর বাড়ি থেকে শ্য়ামবাজার পর্যন্ত আরেকটি মিছিল বের হয়। পথে নামেন টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরাও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Jawhar Sircar Resign: পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে ফোন মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget