এক্সপ্লোর

Rabies : কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ, বেলেঘাটা আইডিতে চালু হচ্ছে জলাতঙ্ক নির্ণায়ক কেন্দ্র

Beleghata ID : বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষ অনিমা হালদার বলেন, জলাতঙ্ক নির্ণয়ের জন্য চিকিৎসক ও কর্মীদের প্রশিক্ষণ দিল্লিতে চলছে, স্বাস্থ্য মন্ত্রকের এনসিডি-তে ল্যাব কর্মীদের প্রশিক্ষণ চলছে

ঝিলম করঞ্জাই, কলকাতা : বেলেঘাটা আইডি হাসপাতালে চালু হচ্ছে জলাতঙ্ক নির্ণায়ক কেন্দ্র। বিহার, ঝাড়খণ্ড, সিকিমের মতো প্রতিবেশী রাজ্য থেকে নমুনা এলেও এখানে পরীক্ষা করার ব্যবস্থা থাকছে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই কেন্দ্র তৈরি হচ্ছে।

জলাতঙ্ক চিহ্নিত করার জন্য এতদিন ব্যাঙ্গালোরে যেতে হত, এবার থেকে তা কলকাতায় হবে। বেলেঘাটা আইডি হাসপাতালে যে জলাতঙ্ক নির্ণায়ক কেন্দ্র চালু হচ্ছে, তার পোশাকি নাম রিজিওনাল ল্যাবরেটরি ফর র‍্যাবিস ডায়াগনসিস। বিভিন্ন পশুর কামড়ে আক্রান্তদের নমুনা, এখন ব্যাঙ্গালোরে পাঠানো হয়।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত বছরের ডিসেম্বরে ১ হাজার ৯৬৫টি নমুনা জলাতঙ্কের পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ব্যাঙ্গালোরে। চলতি বছরের জানুয়ারিতে সেই সংখ্যাটা ছিল ১ হাজার ৯২৩। এতে দ্রুত রিপোর্ট পাওয়া সম্ভব হয় না। সেই সমস্যা দূর করতেই বেলেঘাটা আইডিতে তৈরি হচ্ছে জলাতঙ্ক নির্ণায়ক কেন্দ্র।

কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে তৈরি এই কেন্দ্রের কাজ শেষ পর্যায়ে। বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষ অনিমা হালদার বলেন, জলাতঙ্ক নির্ণয়ের জন্য চিকিৎসক ও কর্মীদের প্রশিক্ষণ দিল্লিতে চলছে, স্বাস্থ্য মন্ত্রকের এনসিডি-তে ল্যাব কর্মীদের প্রশিক্ষণ চলছে।

জানা গেছে, বাংলা ছাড়াও, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমের মতো প্রতিবেশী রাজ্য থেকে সন্দেহভাজন জলাতঙ্ক আক্রান্তদের নমুনা এলেও এখানে পরীক্ষা করার ব্যবস্থা থাকছে। 

প্রসঙ্গত, কুকুর, শিয়াল, বিড়াল, বাদুড়, বেজি, বানর ইত্যাদি প্রাণী জলাতঙ্ক সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হলে তা মানুষকে কামড়ালে এই রোগ হয়। আমাদের দেশে ৯৫ শতাংশ জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে। সাধারণত আক্রান্ত প্রাণী সুস্থ ব্যক্তিকে কামড়ানোর ২ থেকে ৩ মাসের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। তবে এ সময়সীমা এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্তও হতে পারে। 

জলাতঙ্কের জন্য দুই ধরনের টিকা রয়েছে। ক্ষতের তীব্রতা ও আধিক্যের ওপর ভিত্তি করে কারও ক্ষেত্রে এক ধরনের, আবার কারও কারও ক্ষেত্রে উভয় ধরনের টিকা প্রয়োগের প্রয়োজন পড়ে। যত তাড়াতাড়ি জলাতঙ্কের এ টিকা গ্রহণ করা যায়, ততই ভাল।  সাধারণত প্রথম দিন টিকা দেওয়ার পর ৩, ৭, ১৪, ২৮ ও ৯০তম দিনে টিকার মোট ৬টি ডোজ প্রয়োগ করতে হয়। 

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget