এক্সপ্লোর

Rabindra Bharati University: "পরিস্থিতির অবনতি হচ্ছে, এভাবে কাজ করা কঠিন", ফের বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Sabyasachi Basu Roychowdhury : "যাঁরা বাধা দিচ্ছেন, তাঁরা শাসকদলের অনুগামী বলে পরিচয় দেন।" 

কলকাতা : তিন মাসের মধ্যে দ্বিতীয়বার। ফের বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Rabindra Bharati University VC)। "এভাবে কাজ করা কঠিন, সম্মতি ছাড়াই দফতরের কর্মীদের তুলে নেওয়া হয়েছে", শাসক দলের অনুগামী কর্মী-সংগঠনের বিরুদ্ধে অভিযোগ সব্যসাচী বসু রায়চৌধুরীর (Sabyasachi Basu Roychowdhury)। 

"এভাবে কাজ করা কঠিন"-

তিনি বলেন, "রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। মুখ্যমন্ত্রীকে পরিস্থিতির কথা উল্লেখ করে দু'বার চিঠি দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে ২২ শ্রাবণ যখন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র-প্রয়াণের অনুষ্ঠান হয়, শিক্ষামন্ত্রী স্বয়ং এসে আশ্বাস দিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কাজ করতে কোনও অসুবিধা হবে না। কালীপুজোর আগেই দেখি, আমার দফতরে যে কর্মীরা ছিলেন, তাঁদের তুলে নেওয়া হয়েছে। এরপর অন্য আর একদল কর্মীকে সেখানে পাঠানো হয়। সেটা প্রশাসনিক স্তরে হয়নি। রেজিস্টারও জানিয়েছেন, কর্মীদের স্থানান্তরিত করার ব্যাপারে উনি কোনও নির্দেশ দেননি। আজ সকালে যখন বিশ্ববিদ্যালয়ে যাই, তখন আমার অর্থাৎ উপাচার্যের দফতর সম্পূর্ণ বন্ধ ছিল। সেটাকে খোলার ব্যবস্থা করা হয়। এরপর সেখানে কাজ করার চেষ্টা করি। এভাবে কাজ করা কঠিন। যাঁরা বাধা দিচ্ছেন, তাঁরা শাসকদলের অনুগামী বলে পরিচয় দেন।" 

টানা ১০ বছর ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর দায়িত্ব পালন করছেন সব্যসাচীবাবু। সম্প্রতি তিনি বলেন ‘‘গত কয়েক মাস ধরেই দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র এবং কিছু শিক্ষাকর্মী চত্বরে এমন পরিস্থিতি তৈরি করছেন, যেখানে বিভিন্ন সময় শিক্ষক, আধিকারিক এবং উপাচার্যের দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। সবসময় যে বিক্ষোভের কারণগুলি সঙ্গত, এমনও নয়। গত ১৮ জুলাই ছাত্রদের বক্তব্য ছিল, লাইব্রেরিতে বই নেই। আমি বলি, না থাকলে তালিকা তৈরি করে লিখিত জমা দিতে। বই নিশ্চিত ভাবেই আছে, পত্রপত্রিকাও আছে। তা-ও নির্দিষ্ট কোনও বই লাগলে, লিখিতভাবে জানালে, তা সমাধানের চেষ্টা করব। আর্থিক সঙ্কট থাকলেও বইয়ের প্রয়োজনীয়তা অগ্রাধিকার পাবে।’’

সব্যসাচীবাবু আরও বলেন, ‘‘আমার ঘরে তখন শিক্ষক, আধিকারিকরা ছিলেন। ছাত্ররা চলে গিয়ে, ফের ১০ মিনিট পর ফিরে এসে জানান, তাঁরা লিখিত দেবেন না। বরং অন্য প্রশ্ন তোলেন। জানতে চান, রেজিস্ট্রার কেন দফতরে আসেননি। আমা জানিই, ছুটিতে রয়েছেন উনি। ছাত্ররা জানতে চান, তার জন্য দরখাস্ত দিয়েছিলেন কি!’ আমি জানাই, হ্যাঁ। এর পর দরখাস্ত দেখতে চান ওঁরা। আমি জানিয়ে দিই, আধিকারিকের ছুটির দরখাস্ত দেখা, ছাত্রদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। এর পর ঘরে বসে নানা মন্তব্য করতে থাকেন ছাত্ররা। জানান, শ্রেণিকক্ষগুলি যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত নয়, উপাচার্যের দফতরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে, তাই প্রতিদিন সকালে সেখানে এসেই অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা। তার পর থেকেই আর যাওয়া হয়নি।’’

আরও পড়ুন ; ১৭ দিন ধরে বিশ্ববিদ্যালয়েই যেতে পারছেন না, অব্যাহতি চেয়ে জোড়া চিঠি মমতাকে, মুখ খুললেন RBU উপাচার্য

সেরা শিরোনাম

North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
Suvendu Adhikari: 'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget