এক্সপ্লোর

Coochbehar News:'গ্রামের রাইটার্স বিল্ডিং হাতছাড়া হলে আর ফেরত পাবেন না', কর্মীদেরবার্তা রবীন্দ্রনাথ ঘোষের

Rabindranath Ghosh: আগে নিজের গাছ বাঁচান, তারপর ফল খান। গ্রামের রাইটার্স বিল্ডিং একবার হাতছাড়া হলে আর ফেরত পাবেন না। পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত কর্মসূচিতে গিয়ে বার্তা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আগে নিজের গাছ বাঁচান, তারপর ফল খান। গ্রামের রাইটার্স বিল্ডিং একবার হাতছাড়া হলে আর ফেরত পাবেন না। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে দিদির দূত (didir doot) কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। 

কী বললেন রবীন্দ্রনাথ?
তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'আমি চাই আপনারা আমাকে একটু সম্মান দেবেন। আমি আপনাদের ভালবাসি। আপনাদের পিঠের চামড়া যাতে না যায়, যে দলটা আপনাদের নিয়ে একসাথে তৈরি করেছি, সৃষ্টি করেছি আমরা সবাই মিলে, সেই দলটা যেন বেঁচে থাকে। আমাদের জীবদ্দশায় যেন দেখতে না হয় দলটা ধ্বংস হয়ে গিয়েছে।' পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত কর্মসূচিতে জেলায় জেলায় গিয়ে ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা। 
সেই দিদির দূত কর্মসূচিতেই কোচবিহার জেলায় দেখা গেল অন্য ধরনের ছবি!!! রবিবার সকালে দিদির দূত হয়ে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানায় যান কোচবিহার পুরসভার চেয়ারম্যান ও তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। চিলাখানা এক নম্বর অঞ্চল পার্টি অফিসে দলীয় বৈঠকে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। বলেন, 'জীবদ্দশায় যদি দেখি যে দলটা ধ্বংস হয়ে যাচ্ছে, এর থেকে কষ্টের আর কিছু হবে না। এবারের পঞ্চায়েত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এককাট্টা হয়ে লড়াই করে ভোটটা জেতাতে হবে। একবার যদি হাতছাড়া হয় গ্রামের রাইটার্স বিল্ডিং, আর কিন্তু ফেরত পাবেন না।'

পাল্টা বিজেপির...
বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, 'ওপর তলার মাঝারি নেতারাই যা খাওয়ার খেয়ে নিয়েছেন। উনি ক্ষোভ বুঝতে পেরে মলম লাগানোর চেষ্টা করেছেন। কোচবিহারের মানুষ এবার পঞ্চায়েতে তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায় করবে। তৃণমূল তোর্সার জলে পড়বে।) স্কুল, পুরসভা থেকে দমকল, একাধিক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে সরগরম রাজ্য। আবাস যোজনা ও একশো দিনের কাজেও উঠেছে বেনিয়মের অভিযোগ। এমন একটা আবহে সিপিএমের উদাহরণ টেনে দলীয় কর্মীদের সতর্ক করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি। যদিও সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, 'ভাল কথা বুঝতে পেরেছে। ২০১৮ সালে পঞ্চায়েত ভোট করতে দেয়নি। মুখ্যমন্ত্রী বলেছিলেন গুন্ডা কন্ট্রোল করেন। গুন্ডা দিয়েই পঞ্চায়েত ভোট হয়েছিল। সিপিএমকে সাধারণ মানুষ মারেনি। গুন্ডা দিয়ে ভোট করানো হয়েছিল।) নিয়োগ দুর্নীতি ইস্যুতে বাম জমানাকে নিশানা করতে গিয়ে শনিবার নিজের প্রয়াত বাবা, ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহকে কাঠগড়ায় তুলেছিলেন তাঁর ছেলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তার ২৪ ঘণ্টার মধ্যে বাম জমানার উদাহরণ টেনে দলকে সতর্ক করলেন কোচবিহারের আরেক হেভিওয়েট তৃণমূল নেতা।

আরও পড়ুন:রাহুল গাঁধীর ইস্যুতে সত্যাগ্রহের ডাক কংগ্রেসের, মোদিকে আক্রমণ প্রিয়ঙ্কার

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget