এক্সপ্লোর

Rachna Banerjee: 'সবার তৃণমূলে আসা উচিত..', সিঙ্গুরে রচনার হাত থেকে পতাকা তুলে নিলেন BJP নেতারা

Singur BJP Leaders Joins TMC: সিঙ্গুরে বিজেপিতে ভাঙ্গন, একাধিক বিজেপি নেতা-কর্মী যোগ দিলেন শাসকদলে, তৃণমূলে যোগ দিয়েই মুখ খুললেন তাঁরা..

সোমনাথ মিত্র, হুগলি: সিঙ্গুরে বিজেপিতে ভাঙ্গন। মন্ত্রীর উপস্থিতিতে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) হাত ধরে TMC-তে যোগদান করলেন দুবারের বিজেপির পঞ্চায়েত সদস্য, বিজেপির প্রাক্তণ মণ্ডল সভাপতি-সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ।

সিঙ্গুরে শোভাযাত্রায় রচনা 

হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে  ৭৬৮৫৩ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন। যার মধ্যে  সিঙ্গুর বিধানসভা থেকে প্রায় ১৮ হাজার ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়কে লিড নিয়েছে তৃণমূল ।  জেতার পর সাংসদ আজ দ্বিতীয় দিন হুগলিতে এলেন জয়ের উৎসবে সামিল হতে। প্রথমে হুগলির রাজহাটে দলীয় কর্মীদের সংবর্ধনা সভায় যোগদান করেন। এরপর সিঙ্গুরে এসে শোভাযাত্রায় অংশগ্রহণ গ্ৰহণ করেন।

সিঙ্গুরে বিজেপিতে ভাঙ্গন

মন্ত্রী বেচারাম মান্না, আরামবাগের সাংসদ মিতালী বাগকে সঙ্গে নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সিঙ্গুর বাজার এলাকায় শোভাযাত্রা সহকারে জন সংযোগ করেন দুই সাংসদ। তার আগে সিঙ্গুর বিধানসভা এলাকার বেশ কিছু বিজেপি নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ। বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন সিঙ্গুর -২নং পঞ্চায়েতের সদস্য সমীর হালদার, বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম মোদক , বিজেপি কর্মী সৌরভ মোদক,হারাধন সিংহ, সন্তোষ মণ্ডল- সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। 

আরও পড়ুন, নিটকাণ্ডে নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশের চাঞ্চল্যকর স্বীকারোক্তি..

'দলের সাহায্য পাইনি,আমাকে সবসময় তৃণমূলের কাছেই যেতে হয় ..', BJP ত্যাগের পর বার্তা সমীর হালদারের

তৃণমূলে যোগদানকারী বিজেপির পঞ্চায়েত সদস্য সমীর হালদার জানান, 'এলাকার উন্নয়নের জন্য আমি দলের কোনও সদস্যের সাহায্য পাইনি, আমাকে সবসময় তৃণমূলের কাছেই যেতে হয়। আমার অসুবিধায় দলের কেউই কোনওরকম সাহায্য করে না। তাই আমি তৃণমূলে যোগদান করলাম। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপিতে আর কারও থাকা উচিত নয়। সবার তৃণমূলে চলে আসা উচিত। সিঙ্গুর বিধানসভার বিজেপি কনভেনার মধুসূদন দাস বলেন, 'যারা যোগদান করেছেন, তাদের একজন ২০২১সালে বিজেপি থেকে শোকজ খেয়ে দল থেকে অনেক দূরে। আরেকজন যিনি পঞ্চায়েত সদস্য। তিনি খুব খারাপ অবস্থায় ছিলেন, তৃণমূলে না গেলে ওনার কিছু উপায় ছিল না।  তবুও ওনাদের দুটি বুথ এলাকাতেই বিজেপি এবারে লিড নিয়েছে। আগামী দিনে এর কোনও প্রভাব সিঙ্গুরে পড়বে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget