এক্সপ্লোর

West Bengal Politics : 'বাংলার মানুষকে পরিষ্কার জানিয়ে দিতে চাই...', মমতার উদ্দেশে তাৎপর্যপূর্ণ মন্তব্য 'বিদ্রোহী গোষ্ঠীর' মুখ্য সচেতকের

TMC News : একসঙ্গে কেন এতজন বিধায়ক বিদ্রোহ করলেন, তার কারণও জানিয়ে দিলেন বিদ্রোহী বিধায়করা।

কলকাতা : একযোগে ৫৮ জন বিধায়কের বিদ্রোহ। বিধানসভার অধ্যক্ষের কাছে বিধায়কদের সই সম্বলিত চিঠি জমা পড়ার পর বিরোধী দলনেতার চেয়ারে বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরও খুলে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে তৃণমূলে যে টানাপোড়েন চলছিল, তা এককথায় অন্য মোড় নিল। কিন্তু, এই পরিস্থিতি কেন হল ? একসঙ্গে কেন এতজন বিধায়ক বিদ্রোহ করলেন, তার কারণও জানিয়ে দিলেন বিদ্রোহী বিধায়করা। অধ্যক্ষের কাছে চিঠি জমা দেওয়ার পর সাংবাদিক বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।

সেখানেই মুখ্য সচেতক হিসাবে মনোনীত হওয়া রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, "আমরা এখানে যারা আছি সকলেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানি, শ্রদ্ধা করি। এই নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। আজ আমাদের এই জায়গায় আসতে হল কেন ? আমাদের নেত্রী আমাদের দুইবার ডেকেছেন। আমরা সমস্ত বিধায়ক সেখানে গেছি। কিন্তু সঠিকভাবে আমাদের পরিষদীয় দলনেতা...সেখান থেকে যে প্রসেসে করতে হয়, সেখানে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস আজ বাজারে হাস্যকৌতূক হয়ে দাঁড়িয়েছে। যে তৃণমূল একটা বৃহত্তম রাজনৈতিক দল, সে দল পরিষদীয় রীতিনীতি জানে না। কীভাবে পরিষদীয় দলনেতা করতে হয়, সেখানে ব্যর্থ হয়েছে যখন তখন আমরা তৃণমূলের বিধায়করা এগিয়ে এসে তৃণমূলের মুখ রক্ষা করার জন্য বিধানসভার পরিষদীয় দলের সমস্ত রীতিনীতিকে মান্যতা দিয়ে, পরিষদীয় দলনেতা সহ যে দফতরগুলো বণ্টন করা হয়, আমরা স্পিকার-সহ বিধানসভার সচিবালয়কে জমা দিয়েছি। ওঁরা সেটা পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের স্বীকৃতি দিয়েছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন, আমাদের পরিষদীয় দলকে স্বীকৃতি দিয়ে উনি আমাদের অ্যাডভাইসার হিসাবে পরিচালনা করুন। ওঁকে আমরা নেত্রী হিসাবে মান্যতা দেব পরিষ্কার বাংলার মানুষের কাছে জানিয়ে দিতে চাই।"

অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় বলেন, "তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত ৫৮ জন বিধায়কের এটা টিম আজ পর্যন্ত । আপাতত এইজন্য, কারণ আরও দুইজন আছেন। যারা এই মুহূর্তে এখানে নেই। রাজ্যের বাইরে আছেন। তাঁরা তাঁদের বক্তব্য জানিয়ে দেবেন। ৬০ হবে। সেই দুইজনের সম্মতি যেহেতু আছে, তাই আমি ৬০ বললাম। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউসন যে করেছে সেই অনুযায়ী চিফ হুইপ হিসাবে আমরা চিঠিও দিয়েছি, রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আখরুজ্জামান। তিনি মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবেন। ডেপুটি লিডার হিসাবে আমরা চারজনকে ঠিক করেছি। সেই ভূমিকা পালন করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বহুবারের বিধায়ক ও বর্ষীয়ান রাজনীতিক জাভেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শিউলি সাহা এবং সন্দীপন সাহা। আমরা ৫৮ জন বিধায়কের সমর্থন করা চিঠি রাজ্য বিধানসভার অধ্যক্ষকে আজ দিয়েছিলাম। সিংহভাগ বিধায়কই সশরীরে উপস্থিত ছিলেন।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget