এক্সপ্লোর

Rahul Banerjee News: চোরাস্রোতে আটকে পড়ে বাঁচানোর চিৎকার করেছিলেন, জল থেকে তোলার পরও প্রাণ ছিল রাহুলের! কী কী দাবি প্রত্যক্ষদর্শীর?

এক প্রত্যক্ষদর্শীর দাবি, 'হিরো ওঁকে বাঁচাতে গিয়ে ও ফেঁসে যায়। ওখানে মারাত্মক কাদার স্রোত ছিল। যারা শুটিং করতে এসেছে কেউ লোকাল গাইড নেয়নি। আমাদের কমিটিকেও কিছু বলেনি। স্থানীয়দের কারও সাহায্যও নেয়নি।'

কলকাতা: তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল-মৃত্যু। ওড়িশা পুলিশের দাবি, দুপুরে সমুদ্রে নাচের দৃশ্যের শ্যুটিং হচ্ছিল, সেই সময় চোরা বালিতে আটকে ডুবে যান রাহুল। শ্যুটিংয়ের কোনও অনুমতি ছিল না বলে দাবি। 

এক প্রত্যক্ষদর্শীর দাবি, 'ওখানে শুটিং চলছিল। বিকেলে হঠাৎই আওয়াজ শুনতে পাই।   ক্যামেরার পাশাপাশি ড্রোনও চলছিল। হিরোইন কিন্তু এক হাঁটু জলে দাঁড়িয়ে ছিল কিন্তু প্রথমে ওই-ই ফেঁসে যায় ওখানে। তারপর হিরো ওঁকে বাঁচাতে গিয়ে ও ফেঁসে যায়। ওখানে মারাত্মক কাদার স্রোত ছিল। যারা শুটিং করতে এসেছে কেউ লোকাল গাইড নেয়নি। আমাদের কমিটিকেও কিছু বলেনি। স্থানীয়দের কারও সাহায্যও নেয়নি। কোথায় কাদা, কোথায় চোরাবালি কেউ কিছুই জানত না।' 

ওই ব্যক্তির দাবি, 'চোরাবালির থেকেও কাদাতে পা ফেঁসে গিয়েছিল ওদের। ড্রোনে দেখতে পেয়ে ওঁরা চিৎকার করে ওঠে দৌড়ে যায় বাঁচাতে। কিন্তু ওই অবধি পৌঁছতে পারে না। জল সেই সময় প্রায় ৭ ফুটের বেশি হয়ে গিয়েছিল। ওঁরা দুজনেই ওখানে বাঁচাও বাঁচাও বলছিল। এরপর একটি নৌকা এসে হিরোইনকে তোলে। তারপর হিরোকেও তোলা হয়। অনেকটা জলে খেয়ে গিয়েছিল। বুকে চাপ দিয়ে অনেকটা জল বের করা হয়েছিল।'

ওই প্রত্যক্ষদর্শীর দাবি, 'হিরোকে জল থেকে তুলে আনার পরও বেঁচে ছিল। তখনও চিৎকার করছিল। তারপর হাসপাতালে নিয়ে গেছিল। পরে শুনলাম সেখানে মৃত্যু ঘোষণা করেছিল।'   

আরও পড়ুন, চোরাবালির চোরাস্রোতই প্রাণ কাড়ল রাহুলের? আদতে কতটা বিপজ্জনক? সত্যিটা কী?

অভিনেতা রাহুলের অকাল মৃত্যু ঘিরে যখন উঠছে একাধিক প্রশ্ন, তখন পুলিশ সূত্রে জানা গেল এই তথ্য। পুলিশ সূত্রে দাবি, তালসারির সমুদ্র সৈকতে যেখানে শুটিং হচ্ছিল, সেখানে সিরিয়ালের দৃশ্য শ্যুটের জন্য ক্যামেরা ছিল। সেই ক্যামেরাতেই দুর্ঘটনার সময়কার ছবি ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, অভিনেতা রাহুল এবং তাঁর সহ অভিনেত্রী সমুদ্রের অনেকখানি গভীরের দিকে এগিয়ে যাচ্ছেন। 

পুলিশ সূত্রে দাবি, এরপরই দেখা যায় প্রথমে জলে পড়ে যাচ্ছেন অভিনেত্রী, তারপরই পড়ে যাচ্ছেন রাহুল। ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রথমে গিয়ে অভিনেত্রীকে উদ্ধার করে বোটে তুলছেন। কিন্তু রাহুলকে বেশ কিছুটা সময়ে জলের মধ্যেই থাকতে হয়। তারপর তাঁকে উদ্ধার করা হয়। এরপর রাহুলকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে দাবি, যাঁরা শুটিংয়ের জন্ম সেখানে উপস্থিত ছিলেন তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget