এক্সপ্লোর

Rahul Gandhi : সংসদে মোদির সঙ্গে হ্যান্ডশেক রাহুলের, নব নির্বাচিত স্পিকারের কাছে কী আর্জি জানালেন ?

Rahul Gandhi Special Messege For Lok Sabha Speaker Om Birla : বললেন, 'বিরোধীরাই দেশের কণ্ঠস্বর। বিরোধীদের বলার সুযোগ দিয়ে, সংবিধানের মর্যাদা রক্ষা করুন।' 

নয়া দিল্লি: প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে হল ভোটাভুটি। বুধবার সকালে ১১ টা নাগাদ ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনা হয়। এবার INDIA জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। কিন্তু লোকসভায় ধ্বনি ভোটে স্পিকার পদে নির্বাচিত হন এম বিড়লা । তারপর এনডিএ-র তরফে প্রধানমন্ত্রী যেমন ওম বিড়লাকে অভিনন্দন জানান, তেমনই তাঁকে শুভেচ্ছা জানান রাহুল। এদিন সংসদে এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান লোকসভার বিরোধী দলনেতা। ওম বিড়লা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর দুজনের সৌজন্য বিনিময়ের দৃশ্য নজর কাড়ে সকলেরই । অতীতে উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার দৃশ্য ভাইরাল হয়েছিল। আর এবার ফ্রেমবন্দি হল প্রধানমন্ত্রী ও বিরোধী দললেতার করমর্দনের মুহূর্ত। ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পরও রাহুলের কথায় ধরা পড়ল সৌজন্য। বললেন, 'বিরোধীরাই দেশের কণ্ঠস্বর। বিরোধীদের বলার সুযোগ দিয়ে, সংবিধানের মর্যাদা রক্ষা করুন।' 

এদিন রাহুল আরও বলেন, ' সমগ্র বিরোধীদের তরফে অধ্যক্ষ মহোদয় আপনাকে শুভেচ্ছো। সংসদ দেশের জনগণের আওয়াজ। নির্বাচিত সরকার দেশের প্রনিধিত্ব করে, কিন্তু বিরোধীরাও দেশের মানুষের কথা তুলে ধরেন। আমি আত্মবিশ্বাসী আপনি আমাদের বক্তব্যও সমান ভাবে তুলে ধরার সুযোগ দেবেন। এবারের নির্বাচনের দেখিয়ে দিয়েছে মানুষ চান বিরোধীরা সংবিধানের রক্ষার্থে আওয়াজ তোলে। বিরোধীদের বলার সুযোগ দিয়ে, সংবিধানের মর্যাদা রক্ষা করার আর্জি জানাচ্ছি ' 

১০ বছর পরে বিরোধী দলনেতা পেল লোকসভা। রাহুল গাঁধী বিরোধী দলের নেতার দায়িত্ব গ্রহণ করছেন। রাহুল হলেন গাঁধী পরিবারের তৃতীয় সদস্য যিনি এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন। রাহুলের আগে এই পদ সামলেছেন তাঁর মা সনিয়া গাঁধী। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি এই ভূমিকা পালন করেছিলেন। রাহুলের বাবা রাজীব গাঁধীও এই দায়িত্বে ছিলেন ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত। এবার সেই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন রাহুল গাঁধী। ওম বিড়লার উদ্দেশে রাহুলের এই বক্তব্য সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। 

রাহুল আরও বলেন, 'বিরোধীরা  কাজ করার জন্য আপনাকে সহায়তা করতে চায়। আমরা চাই সংসদে সবসময় ভালভাবে কাজ হোক। সহযোগিতা অবশ্যই বিশ্বাসের ভিত্তিতে হতে হবে। এই হাউসে বিরোধীদের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ' 

আরও পড়ুন: ডাম্পার আটকে তোলা হচ্ছে টাকা! সামনে দাঁড়িয়েও 'দেখতে পেল না' পুলিশ 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
বিজেপিতেও 'তোলাবাজির অসুখ' ! এটি রুখতে বিজেপির শীর্ষ স্তরের নেতৃত্বের কী বার্তা ?
বিজেপিতেও 'তোলাবাজির অসুখ' ! এটি রুখতে বিজেপির শীর্ষ স্তরের নেতৃত্বের কী বার্তা ?
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget