এক্সপ্লোর

Junior Doctors Protest:সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন, মহামিছিলের ডাক ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের

Junior Doctors Strike: কলকাতার পাশাপাশি অনশনে সামিল উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়র ডাক্তাররাও।

সন্দীপ সরকার, কলকাতা: কাল রাজ্যজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচির ডাক। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশন কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের। আগামীকাল বিকেল সাড়ে ৪টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে।  

পুজোর ঢাকে পড়েছে কাঠি। চার সন্তান নিয়ে বছরে একবারই মা দুর্গা আসেন বাপের বাড়ি। শোক-দুঃখ ভুলে এই ক’টাদিন প্রাণের উৎসবে মেতে ওঠে বাঙালি। মণ্ডপে মণ্ডপে ভিড়। কিন্তু এই উৎসবের শহরে রয়েছে আরও এক ছবি। শহরের প্রাণ কেন্দ্রে আমরণ অনশন করছেন ৭ জন জুনিয়র চিকিৎসক। কলকাতার পাশাপাশি অনশনে সামিল উত্তরবঙ্গ মেডিক্যালের জুনিয়র ডাক্তাররাও। আমরণ অনশনে বসলেন দুই জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায় ও কুমার বর্মা। তবে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের দেড় দিন পেরিয়ে গেলেও সাড়া দেয়নি সরকার। পঞ্চমীর বিকেলে ফের শহরে মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। কাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ঘোষণা করা হয়েছে। 

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অভিযোগ, কর্মসূচিতে ক্রমাগত বাধা দিচ্ছে পুলিশ। জুনিয়র ডাক্তাররা যে প্রতিষ্ঠানের অন্তর্গত, সেখানেও ভয় দেখানো হচ্ছে। অনশনের পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার কোনও প্রস্তাব আসেনি। এই আবহে পঞ্চমীতে জোড়া কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তর দেবাশিস হালদার বলেন, "১০ দফা দাবি নিয়ে আমাদের সহকর্মীরা আমরণ অনশনে বসেছেন। এই আন্দোলনে পুলিশ প্রশাসন বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। বায়ো টয়লেট বসাতে দিচ্ছে না। অনশনকারীদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে। প্রাথমিকভাবে আমরা একটা ব্যবস্থা করেছি। পুলিশ মানসিক মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই তাঁদের মানসিক বল কিন্তু অটুট একথা তাঁরা জানিয়েছেন। হামলা, মমলা করে এই আন্দোলন দমানো যাবে না।'' 

ধর্মতলায় ৪২ ঘণ্টার বেশি সময় ধরে অনশনে জুনিয়র চিকিৎসকরা। অনশনমঞ্চে সিসিটিভি লাগানোর পাশপাশি দুটি এলইডি স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সকলে। ১০ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশন শুরু করেন ছয় জুনিয়র ডাক্তার। কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া তনয়া পাঁজা, অনুষ্টুপ মুখোপাধ্যায় ও স্নিগ্ধা হাজরা অনশন করছেন।  এসএসকেএমের ডাক্তারি পড়ুয়া অর্ণব মুখোপাধ্যায় ও এনআরএসের পড়ুয়া পুলস্ত্য আচার্যও অনশনে রয়েছে। রবিবার রাতে তাঁদের সঙ্গে যোগ দেন আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: RG Kar Protest: ফের কণ্ঠরোধের চেষ্টা! 'জাস্টিস স্লোগানে বন্ধ' অনুষ্ঠান

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget