এক্সপ্লোর

Train Cancel : মালদায় রেলের কাজ, হাওড়া-শিয়ালদা-কলকাতা থেকে বাতিল উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেন

কলকাতা , হাওড়া থেকে উত্তরবঙ্গ যেতে হলে যে কোনও ট্রেনকেই মালদার উপর দিয়েই যেতে হয়। তাই হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হল।

অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : মালদা ডিভিশনে ইয়ার্ড পুনর্নির্মাণ ও নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল। কলকাতা , হাওড়া থেকে উত্তরবঙ্গ যেতে হলে যে কোনও ট্রেনকেই মালদার উপর দিয়েই যেতে হয়। তাই হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হল। এছাড়া উত্তর-পূর্বগামী ট্রেনগুলিও মালদার উপর দিয়ে যায়। তাই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়েছে। 

রেলওয়ে জানিয়েছে, বাতিল ট্রেনের তালিকায় রয়েছে  - 

  • বাতিল ট্রেনের তালিকায় রয়েছে শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  • কামাখ্যা পুরী এক্সপ্রেস
  • শিয়ালদা-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস। 
  • কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস।
  • শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
  • হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ।
  • রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস।
  • শিলচর-শিয়ালদা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন।  

    লোকাল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত শান্তিপুরের লাইনে 
    এছাড়াও পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনে ট্রামওয়ে টাইপ ওভারহেড ইক্যুয়িপমেন্ট রক্ষণাবেক্ষণ কাজের জন্য, আজ, শনিবার ( ৩০ ও ৩১.০৮.২০২৫ তারিখ ) শনিবার ও রবিবার মধ্যবর্তী রাত্রিতে ২ ঘণ্টা ৩০ মিনিটের জন্য (০০.৩৫ ঘ. থেকে ০৩.০৫ ঘ. পর্যন্ত) পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। এর দরুণ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে। 
  • ৩১৫৪২ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল ৩০.০৮.২০২৫ তারিখে বারাকপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
  • ৩১৫১১ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল ৩১.০৮.২০২৫ তারিখে বারাকপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
    ব্লক চলাকালীন ট্রেন চলাচলে দেরি হতে পারে। 'অসুবিধার জন্য দুঃখিত', জানিয়েছে রেল।

    পুজোর স্পেশাল ট্রেন
  • সামনেই পুজো। পুজোর সময় যেন ট্রেন যাত্রীদের কোনও দুর্ভোগ না হয়, তা নিয়ে সতর্ক রেল। উৎসবের মরসুমে বেশ কয়েকটি বাড়তি ট্রেন রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। আসন্ন পুজো, দীপাবলী ও ছট উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে একটি বিশেষ ট্রেন চালু করছে রেল। ০৩০০৫ ও ০৩০০৬ হাওড়া-লামডিং-হাওড়া স্পেশাল ট্রেনটি  সপ্তাহে একবারই যাতায়াত করবে।  ট্রেনটি থামবে, হাওড়া, আজিমগঞ্জ, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, লামডিং-এ। অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে, উপরোক্ত ট্রেনগুলি যাত্রাপথে ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, জঙ্গীপুর রোড, নিউ ফরাক্কা জং., কুমেদপুর, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ী রোড, ধূপগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, গোসাইগাঁও হাট, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া টাউন, কামাখ্যা, জাগী রোড, চাপরমুখ, হোজাই এবং লঙ্কা স্টেশনেও থামবে।  হাওড়া থেকে ০৩০০৫ ট্রেনটি ২৬/০৯/২০১৫, ০৩/১০/২০১৫, ১০/১০/২০১৫, ১৭/১০/২০১৫ এবং ২৪/১০/২০১৫ তারিখে চলাচল করবে।                   

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget