এক্সপ্লোর

International Women's Day 2024: নিরাপত্তা থেকে ট্রেনের দায়িত্বে মহিলারা, আন্তর্জাতিক নারী দিবসে উদ্যোগ রেলের

Alipurduar News: আলিপুরদুয়ার জংশন স্টেশনে এমন অভিনব উদ্যোগের মধ্যে দিয়েই পালিত হল আন্তর্জাতিক নারী দিবস।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: মহিলাদের দায়িত্বেই স্টেশন, নিরাপত্তা এবং ট্রেন চলাচল যাবতীয় দায়িত্ব। আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day 2024) উদ্যোগ রেলের। নারীদের প্রতি আস্থা, ভরসা রাখায় এবং প্রাপ্য সম্মান দেওয়ায় খুশি রেলের মহিলা কর্মীরা। আগামী দিনে আরও মহিলাদেরও এগিয়ে আসার আহ্বান জানালেন তাঁরা।

আন্তর্জাতিক নারী দিবসে উদ্যোগ রেলের: উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত আলিপুরদুয়ার জংশন স্টেশনে এমন অভিনব উদ্যোগের মধ্যে দিয়েই পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। স্টেশন থেকে আপ এনজেপি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনটি মহিলা রেলকর্মী দ্বারাই পরিচালিত হয়। এদিন রেল চালানোর দায়িত্বে থাকা সমস্ত মহিলা রেলকর্মীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম।

জানা যায়, আজ আলিপুরদুয়ার জংশন স্টেশন চত্ত্বর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আরপিএফ-এর মহিলা হেড কনস্টেবল প্রমিলা প্রধানের নেতৃত্বে মহিলা কনস্টেবলের দল। স্টেশন সুপারেনটেনডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন রিঙ্কু গুহ। স্টেশন মাস্টার পদে দায়িত্ব সামলাচ্ছেন লোপামুদ্রা দে। স্টেশনে চিপ-টিকিট ইনস্পেকটর (সিটিআই) পদে কর্মরত রয়েছেন পম্পি দত্ত। স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে আজ কর্মরত পম্পা রায় সাউথ। স্টেশনের দুই কেবিন, নর্থ এবং সাউথ কেবিনে রয়েছেন জয়িতা চাকি ও পুষ্পলতা দাস। পাশাপাশি এদিন আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেনটিও পরিচালিত হয় মহিলা রেলকর্মী দ্বারাই। এই ট্রেনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিন আরপিএফ মহিলা কনস্টেবল। ট্রেনের ট্রেন ম্যানেজার বা গার্ড হিসেবে কর্তব্যে রয়েছেন লিপি কর। অসংখ্য যাত্রীদের গন্তব্যস্থলে সুরক্ষিত ভাবে পৌঁছে দিতে ট্রেনের লোকো পাইলটের দায়িত্ব পালন করছেন ঐন্দ্রিলা রক্ষিত।

আলিপুরদুয়ার জংশন স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন সুপারেনটেনডেন্ট রিঙ্কু গুহ বলেন, "আজ সম্মানে আপ্লুত হয়েছি। আরও কাজ করার উৎসাহ বেড়ে গেল। বর্তমানে নারীরাও সক্ষম।'' স্নেহ, মমতা দিয়ে সংসার সামলানোর পরেও নারীরা যেভাবে কর্মক্ষেত্র সামলাচ্ছে তাতে নারীরা এই সম্মান পাওয়ার যোগ্য বলেই মনে করেন তিনি। সমাজের সব নারীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মহিলা লোকো পাইলট ঐন্দ্রিলা রক্ষিতের কথায়, “কর্মক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তাই প্রধান লক্ষ রেখে দায়িত্ব পালন করতে হয়। আজ নারীরা পিছিয়ে নেই।’’

রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, “আজ রেলের বিভিন্ন ক্ষেত্রে এই দিনটি পালন করা হয়। পাশাপাশি স্টেশনসহ বামনহাট প্যাসেঞ্জার ট্রেনটি রেলের মহিলা কর্মী দ্বারাই চালিত হয় আজ।’’ তাঁর মতে, “মহিলা কর্মীরা অনেক বেশি দায়িত্ববান এবং দক্ষ। ফলে তাদের সেভাবেই ব্যবহার করা উচিত। নারীদেরও সমভাবে শিক্ষাদান করা উচিত যাতে তাঁরাও আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Calcutta High Court: আদালতে ধাক্কা রাজ্যের, শুভেন্দুর সভায় অনুমতি হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget