এক্সপ্লোর

Weather Update: রোদের স্বস্তি সাময়িক, ফের আসছে বৃষ্টি! আগামীকাল থেকেই বদলে যাবে আবহাওয়া

Rain Forecast News: দক্ষিণবঙ্গে আজ বুধবার কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে। রোদ উঠবে, বাড়বে অস্বস্তি

কলকাতা: বেশ কয়েকদিন টানা দফায় দফায় বৃষ্টির পরে আজ দক্ষিণবঙ্গে কিছুটা আবহাওয়ার উন্নতি। সকাল থেকেই বেশ পরিষ্কার আকাশ, দেখা মিলেছে রোদেরও। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। রবিবার থেকে ফের বৃষ্টি কমতে পারে। আজ, বুধবার কেমন থাকবে গোটা উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া? দেখে নেওয়া যাক

বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খন্ডের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর রোহতক কানপুর প্রয়াগ রাজের পর ঝাড়খন্ড ছত্রিশগড় সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থান পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা। এটি উত্তর প্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আসামের উপর বিস্তৃত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব বাংলাদেশের উপরে অবস্থান করছে।

দক্ষিণবঙ্গে আজ বুধবার কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে। রোদ উঠবে, বাড়বে অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জায়গাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস। বৃহস্পতিবার ফের মেঘলা আকাশের সম্ভাবনা বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা তে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে, নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। শনিবার  বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

উত্তরবঙ্গে আজ বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃষ্টির পরিমাণ  বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget