এক্সপ্লোর

Kolkata Crime News : মাথার দাম লাখ টাকা ! বাড়ির কার্নিশে সুপারি কিলার, ভয়ঙ্কর ঘটনা কলকাতায়

পুলিশ সূত্রে খবর ধৃতরা সকলে গুজরাতের বাসিন্দা। টাকার বিনিময়ে খুন করত। প্রথমে অভিযুক্তদের মাথার দাম ছিল ২৫ হাজার টাকা পরে তা বাড়িয়ে ১লক্ষ টাকা করা হয়।

সুকান্ত মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : রাজস্থানে খুন করে কলকাতায় এসে আত্মগোপন করেছিল গুজরাতের ভাড়াটে খুনিরা। এরপর পুলিশের তাড়া খেয়ে পুলিশ পরিচয়েই সল্টলেকের আবাসনে এসে গা ঢাকা দেওয়ার মতলব ছিল। সিনেমার মতো ধাওয়া করার পর পুলিশের হাতে ধরা পড়ে তিন খুনে দুষ্কৃতী। সল্টলেকে ভয়ঙ্কর কাণ্ড। 

ঘটনার সূত্রপাত রাজস্থানে। তোলার টাকা দিতে না চাওয়ায় রাজস্থানে জিমে থাকাকালীন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় এক ব্যবসায়ীকে। সূত্রের খবর, ব্যবসায়ী রমেশ রুলানিয়ার কাছে তোলা চেয়েছিল গ্যাংস্টার রোহিত গোদারার গ্যাং। ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করার পরেই তাঁর উপর হামলা হয়। সূত্রের খবর, বিদেশে বসেই ব্যবসায়ীকে খুনের ছক কষে রোহিত গোদারা। ৭ অক্টোবর সকাল সাড়ে ৭টার সময়ে তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মুখে গামছা জড়িয়ে জিম থেকে বেরোনোর সময়ে এক দুষ্কৃতীর ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। আরও ৪ জন পলাতক ছিল। এরাই এসে পড়ে কলকাতায়। 

লালবাজার সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা নাগাদ ফুলবাগান থানার কাছে খবর আসে, নারকেলডাঙা মেন রোডে ঘোরাঘুরি করছে সন্দেহজনক ৩ যুবক। পুলিশ গিয়ে, স্বভূমির কাছে ওই তিনজনকে আটক করে। পুলিশকর্মীরা জানতে চান, তারা কোথা থেকে এসেছেন, কী কারণে এসেছেন? এক যুবকের উত্তর, গাড়ি কিনতে এসেছি। তখন গাড়ি কেনার নথি দেখতে চান পুলিশকর্মীরা। 
নথি দেখাতে না পেরে, আর এক যুবক বলে, হুগলি যাব। বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে যাব। অসংলগ্ন কথাবর্তা বলায় চেপে ধরেন পুলিশকর্মীরা। এক যুবক তখন, স্বীকার করে নেয়, তারা রাজস্থানে অপরাধ করে পালিয়ে এসেছে। এরই মধ্যে ২ জনকে ধরে ফেলে পুলিশ। বিপদ বুঝতে পেরে ধর্মেন্দ্র গুর্জর ওরফে দেবা দৌড় দেয়। তাড়া করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে পূর্বাচল আবাসনে ঢুকে পড়ে সে।  ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা।  ধর্মেন্দ্রকে ধরতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। বেশ কিছুক্ষণ পুলিশের চোখে ধুলো দিয়ে সে লুকিয়ে থাকে বিল্ডিং-এর কার্নিশে। কার্নিশ থেকে নিকাশি পাইপ বেয়ে নিচে নামে ধর্মেন্দ্র। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর, দৌড় লাগায়। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। আবাসন থেকে প্রায় ৮৫০ মিটার দূরে বেঙ্গল টেনিস অ্যাকাডেমির কাছে ধর্মেন্দ্রকে পাকড়াও করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর ধৃতরা সকলে গুজরাতের বাসিন্দা। টাকার বিনিময়ে খুন করত। প্রথমে অভিযুক্তদের মাথার দাম ছিল ২৫ হাজার টাকা পরে তা বাড়িয়ে ১লক্ষ টাকা করা হয়। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়। এরপরই কলকাতায় এই ঘটনা। কিন্তু গুজরাতের বাসিন্দা, রাজস্থানে কুকর্ম ঘটিয়ে কলকাতায় এল কেন! তদন্তে পুলিশ। এখনও এক জন অধরা। 

সেরা শিরোনাম

North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
cyclone Akvan : পরপর তিন ঘূর্ণিঝড় ? বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ, এই সব এলাকায় জারি হয়ে গেল হাই- অ্যালার্ট
পরপর তিন ঘূর্ণিঝড় ? বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ, এই সব এলাকায় জারি হয়ে গেল হাই- অ্যালার্ট
ISF Rally : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget