এক্সপ্লোর

Raju Jha Murder: অবশেষে মিলল খোঁজ! খুনে ব্যবহৃত গাড়িটি কার? কী বলল পুলিশ?

Coal Smuggler Murder Update: রাজু ঝা খুনে আততায়ীদের ব্যবহৃত ব্য়ালেনো গাড়িটির আসল ইঞ্জিন ও চেসিস নম্বর উদ্ধার করা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

পার্থ প্রতিম দাস, কলকাতা: কয়লা মাফিয়া খুনের পরে চারদিনের মাথায় সামান্য হলেও আলোর সন্ধান। কিছুটা হলেও সাফল্য পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। 

রাজু ঝা খুনে আততায়ীদের ব্যবহৃত ব্য়ালেনো গাড়িটির আসল ইঞ্জিন ও চেসিস নম্বর উদ্ধার করা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। 

ফরেন্সিক পরীক্ষার পর ব্যালেনো গাড়ির আসল ইঞ্জিন-চেসিস নম্বর উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ব্যালেনো গাড়িটি ভিনরাজ্যের। রাজু ঝা-র গাড়ি পানাগড় টোলপ্লাজা পেরনোর পরেই এই গাড়িও টোলপ্লাজা পেরোয়। গাড়ির মধ্যেই ছিল আততায়ীরা, খবর পুলিশ সূত্রে।

খুনের কারণ কয়লা:
কয়লা মাফিয়া রাজু ঝার খুনের নেপথ্য়ে কয়লাই। এখন এমনটাই মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, টেন্ডার জমা দিয়ে বরাত পাওয়ার পরও কয়লা তুলতে লেভি দিতে হত। এই লেভিই কয়লা মাফিয়ার কাছে পরিচিত ছিল গুন্ডা ট্য়াক্স নামে। সম্প্রতি এই লেভির সর্বময়কর্তা হয়ে উঠেছিলেন রাজু ঝা। রাজুর আমলে টন পিছু কয়লা তোলায় লেভির রেট ১৫০টাকা থেকে বেড়ে হয়েছিল ৬০০ টাকা। পুলিশের অনুমান, রাজুর অ্য়ান্টি গ্রুপ তৈরি হয়েছিল। আর খুনের নেপথ্য়ে সেটাই অন্যতম কারণ। পুলিশের অনুমান, আসানসোল-দুর্গাপুরেই ছড়িয়ে এই হত্য়ারহস্য়ের জাল।  

নিখুঁত' পরিকল্পনা:
সূত্রের দাবি, রাজু ঝা খুনের আততায়ীদের পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে, ব্যালেনো গাড়িটির ইঞ্জিন এবং চেসিস নম্বর নষ্ট করে দেওয়া হয়। শুধু তাই নয়, গাড়িতে যে ৫টি নম্বর প্লেট উদ্ধার হয়েছে, তার মধ্যে ৪টির রেজিস্ট্রেশন অন্য কোনও ব্যালেনো গাড়ির নামে। তাহলে, রাজু-খুনে আততায়ী যে ব্যালেনো গাড়ি ব্যবহার করেছিল, তার আসল মালিক কে? আসল নম্বরই বা কী? তা খুঁজে বের করতেই গাড়িটি পরীক্ষা করা হয়। মতামত নেওয়া হয়েছিল গাড়ির প্রস্তুতকারী সংস্থার কর্মী এবং অটোমোবাইল এক্সপার্টদের। সূত্রের দাবি, ব্যাক ক্যালকুলেশনের মাধ্য়মে আততায়ীদের খুঁজে রহস্য ভেদের চেষ্টা করা হবে। এর পাশাপাশি আততায়ী ও মাস্টারমাইন্ডের খোঁজ পেতে মোবাইল সার্ভিস প্রোভাইডারের কাছে রাজু ঝার মোবাইল ফোনের কল রেকর্ড চেয়ে পাঠানো হয়েছে।

কীভাবে খুন:
৫ সেকেন্ডের নিখুঁত অপারেশন, ২ দিক দিয়ে গাড়ি ঘিরে শ্যুটআউট করে ফেরার! শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে পরতে পরতে রহস্য। শক্তিগড়ে ফরচুনা থামতেই ২ দিক দিয়ে ঘিরে রাজু ঝাকে এলোপাথাড়ি গুলি করা হয়েছিল, ২ জন ২দিক থেকে ঘিরে গুলি চালায় বলে অভিযোগ। থানার কাছে পরিত্যক্ত গাড়িতে উদ্ধার ২টি ৭ এমএম পিস্তল, ১২ রাউন্ড গুলি মেলে। 

আরও পড়ুন: 'তৃণমূলকে চোর বললে...', কী করা হবে? হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget