এক্সপ্লোর

Ram Mandir: আট লক্ষ প্রদীপে তৈরি রামের মূর্তি, রাম মন্দির উদ্বোধনে সাজ সাজ রব কাকিনাড়ায়

Ram Mandir Inauguration: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মূর্তি তৈরির কাজ। প্রদীপ দিয়ে সুসজ্জিত রঙিন মূর্তি তৈরির কাজ সম্পন্ন হবে শনিবারেই

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রাম-মন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সরযূর তীরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ইতিমধ্যেই যা মেগা ইভেন্টের তকমা পেয়েছে। সেই উপলক্ষ্যে সেজে উঠছে কাকিনাড়াও।   

কাকিনাড়ার ছ'নম্বর গলিতে একটি মাঠের মধ্যে আট লক্ষ প্রদীপ দিয়ে তৈরি হচ্ছে রামের মূর্তি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মূর্তি তৈরির কাজ। প্রদীপ দিয়ে সুসজ্জিত রঙিন মূর্তি তৈরির কাজ সম্পন্ন হবে শনিবারেই, এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা।

কাকিনাড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সুসজ্জিত মূর্তিটি তৈরি হচ্ছে। ২২ জানুয়ারি এখানে দিনভর রামের পুজো অনুষ্ঠিত হবে। অযোধ্যায় ১৪ লক্ষ প্রদীপ দিয়ে ভাগলপুরের এই শিল্পী অনিল কুমার রায় অযোধ্যায় একই রকম রামের মূর্তি তৈরি করেছেন। ঠিক একইভাবে এখানে রামের মূর্তি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক প্রিয়াঙ্গু পান্ডে।

দিনরাত এক করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন যখন সব প্রদীপ জ্বলে উঠবে তখন প্রচুর মানুষ দূর-দূরান্ত থেকে এসে ভিড় জড়াবেন বলে আশা সংগঠনের। প্রদীপের সঙ্গে বিভিন্ন রঙের ব্যবহার করে ফুটিয়ে তোলা হচ্ছে রামলালার মূর্তিটি । মোজাইক আর্ট এর মধ্য দিয়ে তৈরি করা হয়েছে রামলালাকে। 

আরও পড়ুন, ভুয়ো QR কোড পাঠিয়ে আর্থিক অনুদান! রাম মন্দির উদ্বোধনের আগেই সক্রিয় অনলাইন প্রতারণা চক্র

অযোধ্যা চিত্র

এদিকে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু। রামের শহরে সাজো সাজো রব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ অযোধ্যায় আসছেন। VVIP ও দেশ-বিদেশের অতিথিদের আসার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে সবকিছু দেখভাল করছেন। অযোধ্যা শহরকে ঝকঝকে তকতকে করে রাখতে তৎপর প্রশাসনও। ঘন ঘন রাস্তা সাফাইয়ের কাজ চলছে। 

রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে গোটা বিশ্বের সামনে সেজে উঠেছে অযোধ্যা। দিনরাত চলছে সাফাই। এমনকী, ওয়াটার জেট দিয়ে ধুয়ে সাফ-সুতরো করা হচ্ছে গাছের পাতাও।      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

রং-বেরঙের ফুলে ঢাকা পড়েছে অযোধ্যা শহর। রাস্তার মোড়ে মোড়ে ফুল দিয়ে তৈরি করা হয়েছে হাতি, ধনুক-সহ বিভিন্ন মূর্তি।

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget