এক্সপ্লোর

Ram Mandir: ভুয়ো QR কোড পাঠিয়ে আর্থিক অনুদান! রাম মন্দির উদ্বোধনের আগেই সক্রিয় অনলাইন প্রতারণা চক্র

Ram Mandir Inauguration: অযোধ্যার রাম মন্দিরের নামে প্রতারকরা ভুয়ো ওয়েবসাইটও তৈরি করে ফেলেছে বলে অভিযোগ

কলকাতা: অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের কাউন্টডাউন শুরু। রামলালার (Ramlalla) প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ অগ্নিকুণ্ড হবে। শুরু হবে অগ্নি উপাসনা। ২১ বৈদিক বিধিতে হবে পুজো। ইতিমধ্যেই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে। চলছে রামায়ন পাঠ। এদিকে, রাম মন্দির উদ্বোধনের আগেই সক্রিয় অনলাইন প্রতারণা চক্র।                                             

কী অভিযোগ উঠছে? 

অভিযোগ, ভুয়ো QR কোড পাঠিয়ে ভক্তদের কাছ থেকে রাম মন্দিরের নামে আর্থিক অনুদান চাওয়া হচ্ছে। কখনও সাধারণের মধ্যে বিনামূল্যে ভোগ বিতরণের জন্য চাওয়া হচ্ছে টাকা। রাম মন্দিরে ঢোকার VIP পাস বা এন্ট্রি পাসের নামেও চলছে টাকা তোলা। এর জন্য অযোধ্যার রাম মন্দিরের নামে প্রতারকরা ভুয়ো ওয়েবসাইটও তৈরি করে ফেলেছে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। একইসঙ্গে সাধারণ মানুষকেও এই নতুন প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।                                                                  

এদিকে, উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবে। 

আরও পড়ুন, রাম মন্দিরের প্রসাদ পাওয়া যাচ্ছে অ্যামাজনেও! এ কী সত্যি?

অন্যদিকে, এই অনলাইন প্রতারণার মধ্যেই প্রাণ প্রতিষ্ঠার আগে রাম লালার মূর্তি ভাইরাল হওয়ায় ক্ষুব্ধ প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। তাঁর দাবি, প্রাণ প্রতিষ্ঠার আগে রামের মূর্তির চোখ উন্মোচিত করা হবে না। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে রামলালার মূর্তির চোখ দেখা যাচ্ছে। তা আসল নয় দাবি করেছেন প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। কীভাবে রামলালার মূর্তির ছবি ভাইরাল হল, তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে তিনি জানিয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
BJP MLA : বিজেপি বিধায়কের ৪ বছরের জেল, ২০১৮-র ঘটনায় ক্ষতিপূরণেরও নির্দেশ আদালতের
বিজেপি বিধায়কের ৪ বছরের জেল, ২০১৮-র ঘটনায় ক্ষতিপূরণেরও নির্দেশ আদালতের
Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...

ভিডিও

Chandrima Bhattacharya: পদত্যাগপত্রে Mamata Banerjee-কে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' বলে সম্বোধন | TMC
Chandrima Bhattacharya:
GI Tagged Mecha Sandesh: মিষ্টির দুনিয়ায় বাঁকুড়ার নতুন গর্ব,GI স্বীকৃতি পেল বেলিয়াতোড়ের মেচা সন্দেশ
Tarapith Mandir: সরকার বদল হতেই তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে এবার আসছে নয়া নিয়ম?
Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget