এক্সপ্লোর

Ram Mandir: রাম মন্দিরে শুরু রাগ সেবা, সঙ্গীত পরিবেশন করবেন বাংলার পূর্ণদাস বাউল

Ayodhya: ২৬ জানুয়ারি থেকে রাম মন্দিরে শুরু হয়েছে রাগ সেবা। শাস্ত্রীয় আচার মেনে ৪৫ দিন ধরে মন্দিরের গর্ভগৃহে নৃত্য-গানের মাধ্যমে চলবে প্রভু রামের আরাধনা।

অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: রাম মন্দিরে (Ram Mandir) শুরু হয়েছে রাগ সেবা। শাস্ত্রীয় আচার মেনে ৪৫ দিন ধরে চলবে প্রভু রামের আরাধনা। মন্দিরের গর্ভগৃহে রামলালার সামনে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার পূর্ণদাস বাউল।

সঙ্গীত পরিবেশন করবেন বাংলার শিল্পী: ভারততীর্থের নতুন ডেস্টিনেশন এখন অযোধ্যা। রাম মন্দির উদ্বোধনের আগে থেকেই সরযূপাড়ের শহরে দলে দলে ভিড় করেছেন ভক্তরা। পাঁচ বছরের রামলালার জন্য আসছে নিত্য নতুন উপহার। যত আয়োজন এখন তাঁকে ঘিরেই। ২৬ জানুয়ারি থেকে রাম মন্দিরে শুরু হয়েছে রাগ সেবা। শাস্ত্রীয় আচার মেনে ৪৫ দিন ধরে মন্দিরের গর্ভগৃহে নৃত্য-গানের মাধ্যমে চলবে প্রভু রামের আরাধনা। সেখানে হেমা মালিনী, অনুরাধা পড়োয়াল থেকে শুরু করে এবছর পদ্ম পুরস্কার প্রাপ্ত পদ্মা সুব্রহ্মণ্যম, বৈজয়ন্তীমালা-র পাশাপাশি ডাক পেয়েছেন বাংলার পূর্ণদাস বাউল। ১ ফেব্রুয়ারি শিল্পী পূর্ণদাস বাউলের সুরের মূর্ছনায় ভাসবে রাম মন্দির। এবিষয়ে সঙ্গীতশিল্পী জানিয়েছেন, “১ তারিখ থেকে অনুষ্ঠান করার কথা। খুব খুশি। আনন্দ হচ্ছে। বাউল অবেহলিত, গ্রামে গ্রামে ঘুরত। তাঁদের কথা চিন্তা করেছেন, তাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’’

এদিকে অযোধ্যার রাম মন্দিরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে রামলালা দর্শন। প্রতিদিনই বাড়ছে পুণ্যার্থীদের ভিড়। রাম ভক্তদের ভিড়ে গত মঙ্গলবার চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল অযোধ্যায়। নদীর বুকে সলুইস গেট খুললে যেমন দেখা দেখা যায়, ভক্তদের বাঁধভাঙা ভিড়ে ঠিক সেরকম ছবি ধরা পড়ে অযোধ্যায়। ব্য়ারিকেড ভেঙে এগনো সেই জনস্রোত সামাল দিতে গিয়ে নাকানি চোবানি খেতে হয় পুলিশ প্রশাসনকে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারপর থেকেই সতর্ক প্রশাসন। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিমুহূর্তের আপডেট নিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দর্শনপর্বে পদপিষ্টের মতো ঘটনা যাতে না ঘটে, তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে গর্ভগৃহে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের মুখ্যসচিব সঞ্জয় প্রসাদ এবং আইজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমারকে গোটা বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সেইমতো রাম মন্দির চত্বরে থেকে সমগ্র বিষয়টি পরিচালনা করছেন তাঁরা। দর্শন প্রক্রিয়া সুষঠুভাবে সারতে চ্যানেল তৈরি করা হয়েছে। RAF-এর ডেপুটি কমান্ডান্ট জানিয়েছেন, রাম মন্দিরের ভিতরে ও বাইরে মিলিয়ে প্রায় এক হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bharat Jodo Nyay Yatra: বাংলায় রাহুল গাঁধীর ন্যায় যাত্রায় CPM, মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিশেষ আমন্ত্রণ কংগ্রেসের

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget