এক্সপ্লোর

Ram Navami 2025:' 'ছোটবেলা থেকে দেবদেবীর হাতে অস্ত্র দেখেছি..'! রামনবমীতে BJP-র মিছিল বিতর্কে মন্তব্য অগ্নিমিত্রার

Agnimitra On Ram Navami 2025 :রামনবমীতে BJP-র অস্ত্র নিয়ে মিছিল ঘিরে বিতর্কে জল ঢাললেন অগ্নিমিত্রা, কী বললেন বিজেপি নেত্রী

কলকাতা: রামনবমীতে জেলায় জেলায় অস্ত্র হাতে মিছিল করতে দেখা গিয়েছে বিজেপি নেতা-কর্মীদের। যা নিয়ে কম বিতর্ক ও উত্তেজনা ছড়ায়নি। সিউরি নাবালকদের হাতে অস্ত্র হাতে মিছিল করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। অস্ত্র বাজেয়াপ্তও করে নিয়েছে পুলিশ। এহেন পরিস্থিতিতে বড় যুক্তি বিজেপি নেত্রী অগ্নিমিত্রার। 

 অগ্নিমিত্রা পাল বলেন,'ছোটবেলা থেকে সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র দেখেছি। যদি সংখ্যালঘুদের মহরমে অস্ত্র নিয়ে মিছিল করার অনুমতি দেওয়া হয়, তাহলে সনাতনী হিন্দুদের অনুমতি দিতে বাধা কোথায়? প্রশ্ন তুললেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। হুঁশিয়ারি দিলেন, মিছিলে বাধা দিলে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও হবে।'

আরও পড়ুন,পরপর পথচারীদের ধাক্কা গাড়ির, মৃত ১ ! জখম ৫, ঠাকুরপুকুরে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার পরিচালক..

 কেষ্টপুরে রামনবমীর মিছিল আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অনুমতি থাকা সত্ত্বেও মিছিল যেতে দিচ্ছে না পুলিশ, মিছিল আটকানোর অধিকার কারও নেই, মন্তব্য করেন লকেট চট্টোপাধ্যায়। পুলিশের ব্যারিকেড এড়িয়ে অন্য পথ ধরে এগোয় মিছিল। রামনবমী উপলক্ষ্যে মালদায় অস্ত্র নিয়ে, সাউন্ড বক্স বাজিয়ে মিছিল। দেখা গেল হিন্দু-মুসলিম সৌভ্রাতৃত্বের ছবি। রামনবমী উদ্‍যাপন সমিতির মিছিলে ফুল ছুড়ে, মিষ্টি মুখ করিয়ে সম্প্রীতির বার্তা দিলেন মুসলিমরা। মিছিলে যোগ দেওয়ার কথা ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ও মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর। 

রামনবমীর শোভাযাত্রায় যোগ দিতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রাস্তায় বসে পড়লেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল। তাঁর অভিযোগ, চোপড়া এবং আরও কয়েকটি জায়গা থেকে ট্যাবলো নিয়ে আসতে বাধা দেয় পুলিশ। প্রতিবাদ জানাতে আধঘণ্টা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ।

শুভেন্দু অধিকারী বলেন, এই উৎসবকে নানাভাবে বানচাল করা হয়েছে। কিন্তু সনাতনীরা ধর্মপালনের ক্ষেত্রে কোনও বিধি নিষেধ মানবে না। আমরা কখনই এমন কোনও কাজ করব না, যেটা আইন ভঙ্গের পর্যায়ে পড়বে।  আমাদের ভজন কীর্তন, জয় শ্রীরামের স্লোগান, পুজোপাঠ, এবং নিরামিশ ভোজনগ্রহণ। এই যে পরম্পরা, হাজার হাজার বছরের পুরনো পরম্পরা। যেভাবে যুদ্ধ যুদ্ধ ভাব করা হচ্ছে, এটার কোনও প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী আজকেই, যেভাবেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন, রাম ছাড়াই রামনবমী। অথচ কয়েকদিন আগেই ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, সমস্ত ধর্মীয় আবেগকে সম্মান দিয়ে। এটা করবেন না, আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন। আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি, ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget