এক্সপ্লোর

Ram Navami 2025: রামনবমীতে মুখ্যমন্ত্রীকে জোর নিশানা শুভেন্দুর ! 'ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন..'

Suevndu Attacks Mamata: রামনবমীতে কী বার্তা শুভেন্দুর ?

কলকাতা:  রামনবমী পালন ঘিরে রাজ্যে প্রতিযোগিতা। জেলায় জেলায় মিছিল শাসক ও বিরোধীদের। কোথাও লকেটদের মিছিলকে আটকেছে পুলিশ। কোথাও মিছিলে দেখা দিয়েছে উত্তেজনা। ঠিক এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন,ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন। '

এদিন শুভেন্দু অধিকারী বলেন, এই উৎসবকে নানাভাবে বানচাল করা হয়েছে। কিন্তু সনাতনীরা ধর্মপালনের ক্ষেত্রে কোনও বিধি নিষেধ মানবে না। আমরা কখনই এমন কোনও কাজ করব না, যেটা আইন ভঙ্গের পর্যায়ে পড়বে।  আমাদের ভজন কীর্তন, জয় শ্রীরামের স্লোগান, পুজোপাঠ, এবং নিরামিশ ভোজনগ্রহণ। এই যে পরম্পরা, হাজার হাজার বছরের পুরনো পরম্পরা। যেভাবে যুদ্ধ যুদ্ধ ভাব করা হচ্ছে, এটার কোনও প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী আজকেই, যেভাবেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন, রাম ছাড়াই রামনবমী। অথচ কয়েকদিন আগেই ইদে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন, সমস্ত ধর্মীয় আবেগকে সম্মান দিয়ে। এটা করবেন না, আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন। আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি, ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর।'

আরও পড়ুন, 'SSC-র চাকরি বাতিল ইস্যু ঘোরাতেই এই চেষ্টা..' রামনবমীতে লকেটদের মিছিল আটকাল পুলিশ !

 প্রসঙ্গত, ইদের দিন রেড রোডের নমাজ পাঠের অনুষ্ঠানে অংশ নিয়ে  মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'বাম-রাম একসঙ্গে কলকাতা থেকে টিকিট কেটে গেছিল। সেখানে গিয়ে আমায় প্রশ্ন করল, তুমি কি হিন্দু ? আমি বললাম, গর্বের সঙ্গে আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীষ্টান। এরা কী চায়, এরা কি ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি তা চাই না। দেশের জন্য আমার জীবন নিয়োজিত করেছি। প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব। যে চিৎকার করে, তাকে চিৎকার করতে দিন। যারা উল্টোপাল্টা কথা বলে, তাদের বলতে দিন। কিন্তু, আপনারা তাদের অমঙ্গল চাইবেন না। ঠিক সময় তাঁদের উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু, ওঁদের স্পর্শ করবেন না। ওদের স্পর্শ করার চেষ্টা করলে ওরা গুরুত্ব পেয়ে যাবে'

রামনবমী নিয়ে তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্য়ে যখন বাগযুদ্ধ চলছে, তখন অশান্তি রুখতে রাজ্যজুড়ে রাতপাহারার ডাক দেয় সিপিএমের ছাত্র সংগঠন SFI. তাদের হুঁশিয়ারি, 'দাঙ্গাবাজরা যদি দাঙ্গা পাকাতে আসে তাহলে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য যে ট্রিটমেন্ট শিখিয়ে গেছে দাঙ্গাবাজদের দেওয়ার, সেই ট্রিটমেন্টেই কথা বলা হবে।' এদিনই একযোগে বিজেপি-সিপিএমকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, সব ব্য়াপারেই বাম-রাম এক। যত এসব করবেন,  তত মহাশূন্য় থেকে আরও শূন্য়ে বিলীন হয়ে যাবেন। কার্যত একই সুরে সিপিএমকে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

সেরা শিরোনাম

Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget