এক্সপ্লোর

Ram Navami: রামনবমী উপলক্ষে আদ্যাপীঠে বিশেষ পুজো, মন্দিরে ভক্তদের ভিড়

Ram Navami Adyapeath Mandir: আজ থেকে ১০৮ বছর আগে রামনবমী তিথিতে ২৮ জন কুমারীকে নিয়ে শুরু হয় কুমারী পুজো। এখনও এই দিনে দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রামনবমী (Ramnavami) উপলক্ষে আদ্যাপীঠে (Adyapeath) বিশেষ পুজো। সকাল থেকে ভক্তদের ঢল। কথিত আছে, স্বপ্নে মাতৃ আদেশ পেয়ে আদ্যাপীঠে পুজো শুরু করেন অন্নদা ঠাকুর। আজ থেকে ১০৮ বছর আগে রামনবমী তিথিতে ২৮ জন কুমারীকে নিয়ে শুরু হয় কুমারী পুজো। এখনও এই দিনে দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা। কুমারীদের ফুল, মিষ্টি দিয়ে মাতৃরূপে পুজো করা হয়। 

এদিকে, আসানসোল লোকসভা উপ নির্বাচনের প্রচারের শেষ দিনে অন্ডালে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই।

ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেখা হয় এই তিথিকে। রামচন্দ্রকে শ্রী কৃষ্ণের সপ্তম অবতার হিসেবে দেখা হয়। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পালিত হয় এই উৎসব। চৈত্র মাসের নবরাত্রির নবম দিনে রামনবমী উদযাপিত হয়। এবার রাম নবমী পালিত হবে ১০ এপ্রিল ২০২২, রবিবার। এই দিনে মা দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে লোকেরা ছোট ছোট মেয়েদের ভোজন করাতে হয়। তারপর ব্রত-উপবাস ভঙ্গ করতে হয়।                                                    

আরও পড়ুন, রামনবমী উপলক্ষে আদ্যাপীঠে বিশেষ পুজো, মন্দিরে ভক্তদের ভিড়

অন্যদিকে, রাম নবমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটে বলেন, "দেশের মানুষকে রাম নবমীর শুভেচ্ছা। ভগবান শ্রী রামের কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। জয় শ্রী রাম"। রাম নবমী উৎসব পালন করা হয় ভগবান রামের জন্ম উপলক্ষে। 

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপুর ১টায় গুজরাতের জুনাগড়ের গাথিলায় উমিয়া মাতা মন্দিরের ১৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি । গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে তিনি মন্দিরটি উদ্বোধন করেছিলেন।

অন্যদিকে, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, "সমস্ত দেশবাসীকে রাম নবমীর শুভেচ্ছা। মরিয়দা পুরুষোত্তম শ্রী রামের জীবন, তাঁর বিবেক ও উচ্চ আদর্শ সমগ্র মানবতার জন্য নির্দেশনা ও অনুপ্রেরণার উৎস। আসুন আমরা সবাই আমাদের জীবনে ভগবান রামের আদর্শকে ধারণ করে জাতি গঠনে অবদান রাখার অঙ্গীকার করি।"

সেরা শিরোনাম

West Bengal News Live : বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget